About

The Pilau

উপকরণঃ সেদ্ধ মুরগির মাংস (হাড় ছাড়া) ১ কাপ, আধা সেদ্ধ ভাত (পোলাওর চালের) ৪ কাপ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গাজর কুচি ২ টেবিল চামচ, ফুলকপি কুচি ২ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, ১টি ডিমের অমলেট কুচি, ঘি বা তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালীঃ ফ্রাই প্যানে ঘি বা তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন ও আদা কুচি দিয়ে ভাজুন। মুরগির মাংস দিয়ে সয়াসস, গাজর কুচি ও ফুলকপি দিয়ে নাড়াচাড়া করুন। অর্ধসেদ্ধ ভাত দিয়ে তাতে লবণ দিন। ডিমের অমলেট কুচি দিয়ে সালাদের সঙ্গে পরিবেশন।

Shrimp fish biriyani

উপকরণ
  1. মাঝারি মাপের চিংড়ি ৭০০ গ্রাম,
  2. পোলাওর চাল ৫০০ গ্রাম,
  3. পেঁয়াজ, রসুন,
  4. আদাবাটা ৩ টেবিল চামচ,
  5. সরিষার তেল পরিমাণমতো,
  6. হলুদ, মরিচ গুঁড়া ১ চা চামচ,
  7. লেবুর রস ২ টেবিল চামচ,
  8. কাঁচামরিচ বাটা ৩ টেবিল চামচ,
  9. লবণ পরিমাণমতো,
  10. ঘি পরিমাণমতো,
  11. বেরেস্তা পরিমাণমতো।
প্রণালী
  1. চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া মাখিয়ে নিন।
  2. কড়াইতে তেল দিয়ে তাতে হালকা বাদামি করে মাছগুলো ভেজে তুলে নিন। ও
  3. ই একই তেলে পেঁয়াজগুলো লালচে করে ভাজুন।
  4. তারপর আদা, রসুন ও পেঁয়াজবাটা, মরিচবাটা, লবণ ও সামান্য পানি দিয়ে নাড়তে থাকুন।
  5. ঝোল ঘন হলে তাতে মাছ মসলা দিয়ে রান্না করে নামিয়ে লেবুর রস দিন।
  6. তারপর পোরাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  7. অল্প পানিতে পোলাওর চাল সেদ্ধ করে ঝরঝরে ভাতের মতো করুন।
  8. এবার অন্য একটা হাঁড়িতে কিছু পোলাও দিয়ে তার ওপর ঘি ছাড়িয়ে দিন যাতে সবটা পোলাও এর মধ্যে লাগে।
  9. এখন তার উপর মসলাসহ চিংড়ি মাছটা সমানভাবে সাজিয়ে দিতে হবে।
  10. তার উপর বাকি পোলাও দিয়ে বেরেস্তা দিয়ে ঢেকে দিয়ে অল্প জ্বারে হাঁড়িতে বসিয়ে দিন।
  11. ৩-৪ মিনিট পর নামিয়ে ফেলুন।
  12. তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বিরিয়ানি।

The Nababi biriyani

উপকরণ
  1. পোলাওর চাল ১ কেজি,
  2. মাংস ১ কেজি,
  3. আদা, রসুনবাটা ৩ টেবিল চামচ,
  4. জিরে ১ চা চামচ,
  5. হলুদ গুঁড়া ১/২ চা চামচ,
  6. কাজু বাদাম পরিমাণমতো,
  7. কিসমিস পরিমাণমতো, তেজপাতা, জাফরান রং পরিমাণমতো,
  8. জায়ফল, জয়ত্রী বাটা ১ চামচ,
  9. ঘি পরিমাণমতো,
  10. সরষের তেল পরিমাণমতো,
  11. মাঝারি সাইজের চিংড়ি মাছ ২৫০ গ্রাম,
  12. আলু মাঝারি সাইজের ১০টি।
প্রণালী
  1. চাল ভালো করে ধুয়ে নিয়ে গরম পানিতে ছাড়ুন।
  2. ঝরঝরে হয়ে গেলে নামিয়ে পোলাও ঠান্ডা করতে দিন।
  3. মাংসের টুকরোগুলো বড় করে কেটে তার সাথে আদা, রসুনবাটা মাখিযে দুই ঘন্টা রাখুন।
  4. এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে মাঝখান থেকে কুরে নিয়ে ভেতরটা ফাঁক করে ফেলুন। এ
  5. কটি করে ভাজা চিংড়ি মাছ, কাজু, কিসমিস দিয়ে আলুর মুখটি টুথপিক দিয়ে বন্ধ করে দিন।
  6. আলু বাদামি করে বেজে রাখুন।
  7. ভিজিয়ে রাখা মাংসগুলো মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে রাখুন।
  8. এবার হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ, আদা, রসুনবাটা, তেজপাতা, জায়ফল, জয়ত্রী বাটা দিন।
  9. লবণ ও হলুদ দিয়ে কষতে দিন।
  10. পরিমাণমতো পানি দিবেন।
  11. শুকিয়ে এলে সরষে, জিরে, মরিচবাটা, গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিন।
  12. মাংস শুকনো হয়ে গেলে নামিয়ে নিন।
  13. ঘি এর মধ্যে কিসমিস, কাজু, পেস্তা হালকা করে ভেজে রেখে দিন।
  14. তারপর হাঁড়ির মধ্যে ভারো করে ঘি মাখিয়ে দিন আবার ঠান্ডা করে রাখা পোলাও ছড়িয়ে দিন এইভাবে পোলাও, মাংস, আলু স্তরে স্তরে সাজান।
  15. সবার উপরের স্তরে পোলাও দিয়ে সমান করে দিন এবং বেরেস্তা উপরে ছড়িয়ে দিযে নামিয়ে ফেলুন।

Pineapple carry chewing tobacco

যা যা লাগবে : আনারস কুচি ১ কাপ, পোলাওয়ের চাল ১ কাপ, চিনি ১ কাপ, গোলাপ জল ১ চা চামচ, কেওড়া ১ চা চামচ, মাওয়া ২ টেবিল চামচ, জর্দার রঙ সামান্য, এলাচ ২টি।
প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
চাল সেদ্ধ করে ভাত রান্না করে ঠান্ডা করুন। কুচানো আনারস ঘিয়ে ভেজে নিন।
দ্বিতীয় পর্যায়
অন্য একটি পাত্রে ঘি দিয়ে ভাতগুলো ছাড়ুন। এরপর চিনি, ঘি, এলাচ, গোলাপ, কেওড়া ও জর্দার রঙ দিয়ে চুলায় বসান।
তৃতীয় পর্যায়
চিনি শুকিয়ে এলে পাত্রের নিচে তাওয়া দিয়ে আনারসগুলো ছাড়ুন এবং দমে রাখুন। ১৫/২০ মিনিট তাপ দেওয়া হলে উপরে মাওয়া পেস্তাবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Egg and Vegetable Rice

উপকরণ
  1. ডিম ২টা,
  2. সয়াসস ১ চা চামচ,
  3. ম্যাগি সস ১ চা চামচ,
  4. গাজর কাটা আধা কাপ,
  5. পোলাওর চাল ১ কাপ,
  6. মটরশুঁটি বা স্প্রিং অনিয়ন কুচি ২ টেবিল চামচ,
  7. আদা ও রসুন কুচি আধা চা চামচ,
  8. কাঁচামরিচ কুচি আধা চা চামচ,
  9. তেল ১ টেবিল চামচ,
  10. চিনি আধা চা চামচ,
  11. ক্যাপসিকাম কাটা অল্প পরিমাণ।
প্রস্তুত প্রণালী
  1. গরম পানিতে পোলাওর চাল ঢেলে দিন।
  2. বলক উঠলে ভাত যেন খুব শক্ত বা নরম না থাকে এমন সময়ে নামিয়ে ছেঁকে নিন।
  3. ডিম ফেটিয়ে ভেজে অমলেট করে কেটে রাখুন। গাজর ও মটরশুঁটি সামান্য পানিতে ভাপ দিয়ে দিন।
  4. আদা ও রসুন কুচি সবজি দিয়ে কিছুক্ষণ নেড়ে ভাত ঢেলে দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকুন।
  5. সব ধরনের উপাদান যেমন সয়াসস, ম্যাগি সস, চিনি, লবণ একসঙ্গে মিলিয়ে ভাজতে থাকুন।
  6. এরপর ভাজা ডিম দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Fantastic hotchpotch

উপকরণ
  1. চাল ২ কাপ,
  2. মসুর ডাল আধা কাপ,
  3. মুগ ডাল ভাজা আধা কাপ,
  4. আলুর টুকরা আধা কাপ,
  5. পেঁপের টুকরা আধা কাপ,
  6. ঝিঙার টুকরা ১টি,
  7. চিচিংগার টুকরা ২টি,
  8. বরবটি টুকরা অল্প,
  9. পিঁয়াজ কুচি ১ কাপ,
  10. আদা বাটা ২ চা চামচ,
  11. কাঁচামরিচ ১০টি,
  12. তেজপাতা ২টি,
  13. মরিচ গুঁড়া ১ চা চামচ,
  14. ধনে ও জিরা বাটা ২ চা চামচ,
  15. লবণ দেড় টেবিল চামচ,
  16. গরম পানি ৪ কাপ,
  17. এলাচ ২টি,
  18. দারুচিনি ২টি,
  19. তেল ৪ টেবিল চামচ,
  20. ঘি ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী
  1. তেলে পিঁয়াজ হালকা লাল করে ভেজে এতে সব সবজি দিয়ে কিছুণ ভেজে নিন।
  2. একে একে চাল, ডাল এবং সব মসলা দিয়ে কিছুণ ভাজতে হবে।
  3. এবার পানি ও লবণ দিয়ে ঢাকতে হবে।
  4. ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিতে হবে।
  5. চাল ও সবজি সিদ্ধ হলে ওপরে ঘি ছড়িয়ে নামাতে হবে।

The Meat hotchpotch

উপকরণ
  1. মাংস ৫০০ গ্রাম,
  2. চাল ২৫০ গ্রাম,
  3. ভাজা মুগডাল ১০০ গ্রাম,
  4. পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
  5. রসুনবাটা ১ টেবিল চামচ,
  6. আদাবাটা ২ চা চামচ,
  7. টকদই ১০০ গ্রাম,
  8. টমেটো ২টি,
  9. আস্ত পেঁয়াজ ১০০ গ্রাম,
  10. গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ,
  11. ঘি ৪ টেবিল চামচ,
  12. সরষের তেল পরিমাণমতো,
  13. কাঁচামরিচ ৬/৮টি,
  14. লবণ ও চিনি পরিমাণমতো,
  15. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ,
  16. মরিচগুঁড়া ১ টেবিল চামচ,
  17. তেজপাতা ও শুকনো মরিচ ফোড়নের জন্য প্রয়োজনীয় পরিমাণ।
প্রণালী
  1. মাংস, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, ও টকদই দিয়ে ১ ঘন্টা মেখে রাখুন।
  2. এবার কড়াইতে আধকাপ তেল দিন।
  3. মাংস মসলা দিয়ে কষে গরম পানি দিন।
  4. ঢাকানা দিয়ে রান্না করুন যতণ না সেদ্ধ হয়।
  5. বেশ ভাজা ভাজা হলে নামাবেন।
  6. এবার আর একটি কড়াইতে বাকি তেল ও ঘি গরম করে জিরা, তেজপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে চাল ও ডাল বেশ করে ভাজুন।
  7. এরপর বাকি সব মসলা ও আলু দিন।
  8. যা পরিমাণ তার দ্বিগুণ পানি দেবেন।
  9. ঢাকনা দিয়ে রান্না করুন।
  10. পানি শুকিয়ে ঝুরঝুরে হলে রান্না মাংস কাঁচামরিচ দিয়ে নামান।
  11. গরম গরম পরিবেশন করুন।

Onion with fish hotchpotch

উপকরণ
  1. ডাল ও চাল ২৫০ গ্রাম,
  2. রুই বা কাতলা মাছের মুড়ো ৫/৬টি,
  3. হলুদ গুঁড়া ২ টেবিল চামচ,
  4. লবণ পরিমাণমতো,
  5. ঘি পরিমাণমতো,
  6. পেঁয়াজবাটা, মরিচবাটা, আদাবাটা ৩ টেবিল চামচ,
  7. তেজপাতা,
  8. চিনি পরিমাণমতো।
প্রণালী
  1. চাল ও ডাল ভালো করে ধুয়ে নেবেন।
  2. কাতলা বা রুই মাছের মুড়ো ফুলকা বাদ দিয়ে টুকরো করে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিযে ভেজে নেবেন।
  3. ১টি পাত্রে ঘি বা তেলে পেঁয়াজবাটা, মরিচবাটা, আদাবাটা, লবণ, চিনি, তেজপাতা, মুড়োগুলো সব দিয়ে ভেজে চাল ডার সেদ্ধ হয়ে এলে তাতে ওই মসলা মাখানো মুড়ো ইত্যাদি ছেড়ে দেবেণ।
  4. উপরে একটু বেশি করে ঘি আর গরম মসলা দেবেন।
  5. ঠিক এইভাবে ছোলার ডাল দিয়েও খিচুড়ি করা যায়। আবার ছোট ছোট চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে লবণ, হলুদ মাখিযে ভেজেও খিচুড়িতে দেয়া যায়।
  6. গরম গরম পরিবেশন করুন।

Badasahi hotchpotch

উপকরণ
  1. মুগডাল ১ কেজি,
  2. আতপ চাল ২৫০ গ্রাম,
  3. ঘি ২৫০ গ্রাম,
  4. বাদাম ১৫০ গ্রাম,
  5. কিসমিস ১৫০ গ্রাম,
  6. পেস্তা ১০০ গ্রাম,
  7. ধনেবাটা ৫০ গ্রাম,
  8. গোলমরিচ, দারুচিনি, বড় এলাচ, জিরা, তেজপাতা ২/৩টি,
  9. দই ২৫০ গ্রাম,
  10. শুকনো মরিচবাটা ২৫ গ্রাম,
  11. হলুদ গুঁড়া ২ চা চামচ,
  12. লবণ পরিমাণমতো।
প্রণালী
  1. অল্প ঘি গরম করে ছাড়ানো বাদাম, কিসমিস, পেস্তা তাতে দিয়ে ভেজে রাখুন।
  2. পানি গরম করে সব মসলা এক টুকরো কাপড়ে বেঁধে ডুবিয়ে রাখুন।
  3. পানি মসলার রং ধরলে নামিয়ে ফেলুন। কড়াইতে অল্প ঘি দিয়ে সেই কাপড়ে বাঁধা মসলাগুলো দিয়ে দিন।
  4. ভালো করে ভাজুন।
  5. ভাজা হয়ে গেলে আতপ চাল, ডাল ও বাকি সব দিয়ে নাড়তে থাকুন।
  6. মসলার পানিটা দিন। মাঝে মাঝে নাড়তে থাকুন। সেদ্ধ হয়ে গেলে ভাজা বাদাম, পেস্তা, কিসমিস ও এলাচ উপরে ছড়িয়ে দিন।
  7. দই ফেটিযে নিন।
  8. এই দই খিচুড়িতে ঢেলে নেড়ে দিন।

The Diet hotchpotch

উপকরণ
  1. বাসমতী চাল ৫০০ গ্রাম,
  2. ঘি ২ চা চামচ,
  3. পটল ৬টি (২ টুকরো করে কাটা),
  4. গাজর ১টি,
  5. পেঁপে ৬ টুকরো,
  6. জিরে গুঁড়া ১ চা চামচ,
  7. তেজপাতা ২টি,
  8. চিনি ২ চা চামচ,
  9. লবণ পরিমাণমতো,
  10. তেল পরিমাণমতো।
প্রণালী
  1. চুলোয় একটি হাঁড়িতে ঘি দিয়ে জিরা ও তেজপাতার ফোড়ন দিন।
  2. সবজি দিয়ে কষিয়ে দিন।
  3. ২ মিনিট পরে চাল, লবণ ও চিনি দিয়ে নাড়ুন।
  4. সমস্ত উপকরণ ৩ মিনিট পর ৬ কাপ পানি দিয়ে বসিয়ে দিন।
  5. ১০ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।

The Miscellaneous hotchpotch

উপকরণ
  1. চাল ২৫০ গ্রাম,
  2. পাঁচ রকমের ডাল ২৫০ গ্রাম,
  3. হলুদ গুঁড়া ১/২ চা চামচ,
  4. মরিচ গুঁড়া ১/২ চা চামচ,
  5. ঘি ৪ টেবিল চামচ,
  6. লবণ পরিমাণমতো,
  7. গরম মসলা পরিমাণমতো,
  8. গরম পানি ৭৫০ গ্রাম।
প্রনালী
  1. চাল ও ডাল ভালো করে একসাথে ধুয়ে নিয়ে ৭৫০ গ্রাম ফুটন্ত পানি দিয়ে চুলোয় একটি হাঁড়িতে খিচুড়ি বসাতে হবে।
  2. তারপর ঘি ছাড়া সব মসলা ও পরিমাণমতো লবণ, গরম মসলা দিয়ে ভালো করে নাড়তে থাকুন এবং ১৫ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন।
  3. ১৫ মিনিট পর ঢাকনা খুলে ঘি দেবেন।
  4. তৈরি হয়ে গেল পাঁচমিশালী খিচুড়ি। এ
  5. কটি সুন্দর ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

The Saboor Senior hotchpotch Khecure

উপকরণ 
  1. সাবু ১০০ গ্রাম,
  2. মুগডাল ৫০ গ্রাম,
  3. হলুদ ১ চা চামচ,
  4. আদাবাটা ১ টেবিল চামচ,
  5. কাঁচামরিচবাটা ২ চা চামচ,
  6. তেজপাতা ১টি,
  7. গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ,
  8. চিনি পরিমাণমতো,
  9. ঘি ১ টেবিল চামচ,
  10. জিরা পরিমাণমতো।
প্রণালী
  1. প্রথমে সাবু ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  2. তারপর চুলোতে একটি হাঁড়ি চাপিয়ে তাতে মুগডাল ভেজে তুলুন।
  3. তারপর কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা ও জিরার ফোড়ন দিয়ে সাবু এবং পরে ডাল দিন।
  4. গরম মসলা বাদে অন্যসব মসলা দিয়ে অল্প নাড়াচাড়া করুন। অল্প ভাজা হলে পানি দিয়ে আঁচ কমিয়ে দিন।
  5. ডাল ও সাবু সেদ্ধ হলে গরম মসলা দিয়ে নামিযে পরিবেশন করুন।

The Vegetable biriyani

উপকরণ
  1.  পোলাওর চাল ১ কেজি,
  2. গাজর, আলু,
  3. ফুলকপি ৫০০ গ্রাম,
  4. আদা,
  5. রসুনবাটা ৩ টেবিল চামচ,
  6. গরম মসলার গুঁড়া ১ টেবিল চামচ,
  7. হলুদ গুঁড়া ১/২ চা চামচ,
  8. জয়ফল ও ছোট এলাচ গুঁড়া ১ চা চামচ,
  9. কাজু বাদাম বাটা ২ টেবিল চামচ,
  10. শুকনো মরিচ গুঁড়া ১/২ চা চামচ
  11. ঘি বা তেল পরিমাণমতো,
  12. লবণ পরিমাণমতো।
প্রণালী
  1. প্রথমে চাল ধুয়ে ঝরিয়ে লবণ ও লেবুর রসে ভিজিয়ে রাখুন আধঘন্টা।
  2. সামান্য তেল গরম করে জাফরান রং ছাড়া সমস্ত মসলা দিয়ে নাড়াচাড়া করুন।
  3. তরকারিগুলো ধুয়ে ছোট ছোট করে সেদ্ধ করে নিন।
  4. তারপর মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
  5. এবার পোলাও রান্না করে তরকারিগুলো মিশিয়ে নিন।
  6. সাথে ঘি ছড়াতে থাকবেন।
  7. গন্ধ, বর্ণ ও স্বাদের জন্য উপর থেকে জাফরান ছড়িয়ে দিন।
  8. ঢাকনা দিয়ে জ্বালে বসিয়ে দিন। কিছুণ পর নামিয়ে ফেলুন।
  9. তৈরি হয়ে গেল সবজি বিরিয়ানি।

পেঁয়াজ ভাত

উপকরণঃ
  1. আতপ চাল – ১ কাপ
  2. ছোটো জাতের পেঁয়াজ – ৪/৫ টা আস্ত
  3. সাদা তেল – ২ চা চামচ
  4. লেবুর রস – ২ চা চামচ
  5. আস্ত সর্ষে – ১/২ চা চামচ
  6. ধনে গুঁড়ো – ১/২ চা চামচ
  7. লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
  8. কাঁচালঙ্কা – ২/৩ টে বড় টুকরো কাটা
  9. হলুদ গুঁড়ো, হিং গুঁড়ো – ১ চিমটে প্রতিটা
  10. ধনেপাতা কুচোনো – অল্প
  11. কারি পাতা – ৮/১০ টা শুকনো
  12. নারকেল – আধখানা
  13. পেষা নুন – স্বাদ মতো    
প্রণালীঃ
  1. পেঁয়াজ ছোট হলে আস্ত রেখে দেবেন। একটু বড় হলে মাঝখানে চিরে নেবেন।
  2. তেল গরম হলে পেঁয়াজ বাদামি রঙ করে ভেজে তুলে রাখুন।
  3. এবারে তেলে সর্ষে, হিং, কারিপাতা ফোঁড়ন দিন।
  4. গুঁড়োমশলা দিয়েই চাল দিন।
  5. ২/৪ মিনিট নাড়াচাড়া করে গরম পানি প্রয়োজন মতো দিয়ে দমে রেখে দিন।
  6. সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে গেলে শুকনো নারকেল বাটা, লেবুর রস, ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে ফেলুন।

Yellow rice

উপকরণঃ
  1. রান্না করা ভাত – ২ কাপ
  2. নারকেল কোরা – ১ টেবিল চামচ
  3. লেবুর রস – ২ চা চামচ
  4. ঘি – ২ চা চামচ
  5. কলাই ডাল – ২ চা চামচ
  6. হলুদ গুঁড়ো – ১/৪ চা চামচ
  7. সরষে দানা – ১/২ চা চামচ
  8. গুড় – ২ ইঞ্চি পরিমাণ
  9. কারি পাতা – ৮/১০ টা
  10. নুন – আন্দাজমতো
  11. শুকনো লঙ্কা – ২ টো  
প্রণালীঃ
  1. নারকেল কোরার সঙ্গে অর্ধেকটা সরষে, ১টা শুকনো লঙ্কা পানিছাড়া মোটা করে বাটুন।
  2. লেবুর রসে, গুড়, হলুদ আন্দাজমতো নুন মিশিয়ে নিয়ে ভাতের সঙ্গে মেখে নিন।
  3. ঘিয়ে বাকি লঙ্কাটা, সরষে, কারি পাতা, কলাই ডাল ফোঁড়ন দিন।
  4. বাটা মশলা ও ভাত দিন।
  5. সবকিছু ভাল করে মিশিয়ে ৩/৪ মিনিট ঢিমে আঁচে রেখে নামিয়ে নিন।

The Panira biriyani

উপকরণঃ
  1. বাসমতী চাল – ৫০০ গ্রাম
  2. কিসমিস – ৫০ গ্রাম
  3. পনীর – ২০০ গ্রাম (বড় টুকরো করা)
  4. দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ গুঁড়ো – প্রতিটা ১ চা চামচ করে
  5. আদা, রসুন বাটা – ১ চা চামচ প্রতিটা
  6. দই – ১০০ গ্রাম
  7. লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
  8. ঘি – ২০০ গ্রাম চিনি – ১/২ চা চামচ
  9. নুন – আন্দাজমতো     
প্রণালীঃ
  1. চাল ধুয়ে নুন দিয়ে আধসিদ্ধ করে নিন।
  2. দইতে নুন, চিনি, রসুন, আদা বাটা, লঙ্কা গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন।
  3. ঘি গরম হলে দই মেশানো মশলা দিন।
  4. পনীরের টুকরো দিয়ে সামান্য কষে নিন।
  5. এবার ডেকচিতে প্রথমে ভাত সাজান তারপর মশলা সমেত পনীরগুলো দিয়ে দিন ওপরে, আবার ভাত দিন।
  6. ভাতের ওপরে কিসমিস, গরম মশলা, ঘি দিয়ে ডেকচির মুখ ভাল করে বন্ধ করুন।
  7. আধ ঘন্টা দমে রান্না করুন অর্থাত্‌ খুব কম আঁচে কমিয়ে রান্না করুন।
  8. পনীর বিরিয়ানি তৈরি।

The Coconut rice নারকেল ভাত

উপকরণঃ
  1. চাল – ২৫০ গ্রাম
  2. আস্ত সর্ষে – ১/২ চা চামচ
  3. কলাই ডাল – ১ চা চামচ
  4. টুকরো করা লাল শুকনো লঙ্কা – ৪/৫টা
  5. কারিপাতা – ১০/১২টি
  6. কুচোনো পেঁয়াজ – ২টি 
  7. কুচোনো কাঁচালঙ্কা – ৩/৪টি
  8. নারকেল কোরা – ১ কাপ 
  9. নুন – স্বাদ অনুযায়ী   
প্রণালীঃ
  1. ভাত রান্না করে নিন।
  2. একটু শক্ত থাকতে নামিয়ে ফ্যান ঝরিয়ে রাখুন।
  3. তেল গরম হলে, সর্ষে, কলাই ডাল, কারিপাতা, শুকনো লাল লঙ্কা ফোঁড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নারকেল কোরা দিন।
  4. ২/১ মিনিট রান্না করুন, কিন্তু দেখবেন বাদামি রং যেন না হয়।
  5. এবারে ভাত নুন দিন।
  6. ভাল করে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম।

The Emcorera biriyani

উপকরণঃ
  1. এঁচোড় — ১৫০ গ্রাম
  2. চাল — ১০০ গ্রাম
  3. ঘি — ১০০ গ্রাম অথবা সাদা তেল
  4. তেজপাতা  — ২/৩টি 
  5. ছোট এলাচ — ৪/৫টি 
  6. দারচিনি — ৪/৫টি টুকরো
  7. লবন — ৪/৫টি  
  8. কিসমিস — ১৫/২০টি
  9. কাজুবাদাম — ৮/১০টি
  10. নুন, মিষ্টি – আন্দাজমতন    
প্রণালীঃ
  1. এঁচোড় ছোট টুকরো করে সিদ্ধ করে রাখুন।
  2. ঘি গরম হলে তেজপাতা দিন। এলাচ, দারচিনি,  লবন থেঁতো করে দিন।
  3. চাল দিন।
  4. সামান্য নাড়াচাড়া করে জল দিন।
  5. নুন, মিষ্টি বাদাম, কিসমিস  দিন।
  6. চাল আধসিদ্ধ হয়ে এলে এঁচোড় দিন।
  7. ভাত ঝরঝরে হয়ে গেলে নামান।

The Khusa pilau

উপকরণঃ
  1. বাসমতি চাল – ৫০০ গ্রাম,
  2. মটরশুঁটি (সেদ্ধ) – ৫০ গ্রাম,
  3. তেজপাতা – ৩টি,
  4. ঘি – ৪  চামচ,
  5. সাদা তেল – ২ টেবিল চামচ,
  6. কাজুবাদাম – ১০ গ্রাম,
  7. মাঝারি মাপের পেঁয়াজ (কুচনো) – ২টি, 
  8. কিশমিশ – ১০ গ্রাম,
  9. কুকমী পোলাও মিক্স – ১০ গ্রাম (২ চামচ),
  10. চিনি – ৪ টেবিল চামচ, 
  11. নুন -  প্রয়োজনমতো।     
প্রণালীঃ
  1. চাল সেদ্ধ করে নিন।
  2. পাত্রে তেল দিন।
  3. গরম হলে তেজপাতা ও পেঁয়াজ দিয়ে বাদামি করে ভাজুন।
  4. মটরশুঁটি দিন।
  5. এতে ঘি, কাজুবাদাম, কিশমিশ ও নুন দিন।
  6. ২ চামচ জলে চিনি দিয়ে ঘন করে  জাল দিন।
  7. মিশ্রণটি সেদ্ধ চালের সঙ্গে মেশান।
  8. ওপরে কুকমী পোলাও মিক্স ছড়িয়ে অল্প আঁচে কিচুক্ষণ  রাখুন।
  9. গরম গরম পরিবেশন করুন।

The pineapple ki mujaphaphara

উপকরণঃ
  1. টিনের আনারস – ৩ টুকরো
  2. বাসমতী চাল – এক কাপ
  3. চিনি – ২ কাপ
  4. ছোট এলাচ -  ৫/৬ টা
  5. লবন – ৫/৬ টা
  6. জায়ফল গুঁড়ো – সামান্য
  7. আনারসের এসেন্স – ২/৪ ফোঁটা
  8. ঘি – ১  টেবিল চামচ
  9. বাদাম – ১০/১২ টা
  10. পেস্তা – ১০/১২ টা
  11. কিসমিস – ১৫/২০ টা
  12. জাফরান – সামান্য  
প্রণালীঃ
  1. আনারস ছোট ছোট টুকরো করুন।
  2. বাসমতী চালটা রান্না করার আগে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। 
  3. হাঁড়িতে জল ফুটে উঠলে ভেজানো চালটা দিয়ে দিন।
  4. একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে ফ্যান গালুন।
  5. ২  কাপ চিনিতে ১ কাপ জল দিয়ে চিনির রস করুন। বেশি ঘন করবেন না।
  6. এবারে রসটা আনি থেকে  নামিয়ে ভাতের সঙ্গে মেশান। আনারসের এসেন্স দিন।
  7. জায়ফল গুঁড়ো দিন। আনারসের টুকরোগুলো দিয়ে  দিন।
  8. সবগুলো ভাল করে মিশিয়ে ঢিমে আঁচে বসান।
  9. ভাতটা সুসিদ্ধ হয়ে গেলে তার মধ্যে কিসমিস,  পেস্তা, জাফরান, বাদাম, ঘি ধেলে দিন।
  10. আনি থেকে নামিয়ে এবারে ভাতটা ২/৪ মিনিট ঢাকা খুলে  রাখুন।
  11. গরম গরম আনারস কি মুজাফফর পাতে যাওয়ার জন্য এবার তৈরি।