About

হায়দরাবাদি চিকেন বিরিয়ানি

উপকরণ-১ : বাসমতী চাল ২৫০ গ্রাম, কাঁচামরিচ ২টি, পুদিনা পাতা কুচি আধা কাপ, ছোট এলাচ ৪টি, শাহি জিরা আধা চা চামচ, লবণ আন্দাজমতো, সিরকা ১ টেবিল চামচ। চাল ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ১ লিটার পানিতে সবকিছু দিয়ে বলক উঠলে চাল দিয়ে আধাসেদ্ধ করে নিতে হবে।
উপকরণ-২ : মুরগি বড় ১টি (পিস করা), কাঁচামরিচ বাটা ১ চা চামচ, ধনেপাতা বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ধনে ভাজা গুঁড়া ১ চা চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, তেল আধা কাপ।
উপকরণ-৩ : বাগার পেঁয়াজ কুচি ১ কাপ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, তেল আধা কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, এলাচ ছেঁচা ২টি, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ। প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে একে একে সব দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবে। জাফরান আধা কাপ দুধে গুলে নিতে হবে। ঘি আধা কাপ।
প্রণালী : প্রথমে হাঁড়িতে অর্ধেকাঁ ঘি গরম করে সেদ্ধ ভাত দিয়ে তার ওপর বাগার দিয়ে মুরগির রান দেব। এভাবে দুবার দিয়ে একদম শেষে জাফরান, বাকি ঘি ও একমুঠো বেরেস্তা ওপরে ছিটিয়ে ১৫ থেকে ২০ মিনিট দমে রেখে নামিয়ে সালাদ দিয়ে গরম গরম পরিবেশন।

হায়দরাবাদি চিকেন বিরিয়ানি


উপকরণ-১ : বাসমতী চাল ২৫০ গ্রাম, কাঁচামরিচ ২টি, পুদিনা পাতা কুচি আধা কাপ, ছোট এলাচ ৪টি, শাহি জিরা আধা চা চামচ, লবণ আন্দাজমতো, সিরকা ১ টেবিল চামচ। চাল ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ১ লিটার পানিতে সবকিছু দিয়ে বলক উঠলে চাল দিয়ে আধাসেদ্ধ করে নিতে হবে।
উপকরণ-২ : মুরগি বড় ১টি (পিস করা), কাঁচামরিচ বাটা ১ চা চামচ, ধনেপাতা বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ধনে ভাজা গুঁড়া ১ চা চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, তেল আধা কাপ।
উপকরণ-৩ : বাগার পেঁয়াজ কুচি ১ কাপ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, তেল আধা কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, এলাচ ছেঁচা ২টি, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ। প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে একে একে সব দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবে। জাফরান আধা কাপ দুধে গুলে নিতে হবে। ঘি আধা কাপ।

Grila barbecue biriyani

উপকরণ : পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, গরুর মাংস ১ কেজি, টক দই ১ কাপ, পেঁপের রস আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, মেলানো মসলা ১ টেবিল চামচ, শুকনা মরিচ বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা আধা টেবিল চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, শাহি জিরা ১ চা চামচ, এলাচ ৪টি, তেল ১ কাপ, দারুচিনি ৪ টুকরা, জাফরান সামান্য (দুধে ভেজানো), মাওয়া ২ টেবিল চামচ, লবন স্বাদ অনুসারে।
প্রণালী : মাংস পাতলা করে কেটে পানি কষিয়ে শুকনা করে মুছে নিতে হবে। এবার মাংসের সঙ্গে টক দই, পেঁপের রস, আদা বাটা, তেল, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মেলানো মসলা, শুকনা মরিচ বাটা, জিরা বাটা, পোস্ত বাটা, এলাচ ২টি, দারুচিনি টুকরা ও লবণ একসঙ্গে মেখে ২-৩ ঘন্টা রাখতে হবে। এবার শিকে গেঁথে গ্রিল করে নিতে হবে। ১ লিটার পানিতে গ্রিল করার পর যে মসলা রয়ে যাবে, ওই মসলা পানির সঙ্গে দিয়ে বলক উঠলে তার মধ্যে শাহি জিরা, বাকি এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে পোলাও রান্না করে নিতে হবে। এবার প্রতি স্তরে পোলাও তার ওপর গ্রিল মাংস, পেঁয়াজ বেরেস্তা, মাওয়া আবার পোলাও দিতে হবে। এবার ওপরে ২ টেবিল চামচ ঘি ও জাফরান দিয়ে হাঁড়ির মুখ ঢেকে ২০ মিনিট চুলায় তাওয়া দিয়ে তার ওপর হাঁড়ি দিয়ে রাখতে হবে। আচারের সঙ্গে এই বিরিয়ানি খুব মজাদার।

White pilau

উপকরণ:
পোলাওর চাল ৪ কাপ, লবণ ১ টেবিল চামচ, ঘি ১/২ কাপ, পানি ফুটানো ৭কাপ, দারচিনি ২ সেমি ৪ টুকরা, কেরড়া ২ টেবিল চামচ, এলাচ ৪টি, পেঁয়াজ, বেরেস্তা ২ টেবিল চামচ, আদা, বাটা ২ চা চামচ, কিসমিস ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী:
১। চাল ধুয়ে পানি ঝরান।
২। হাঁড়িতে ঘি দিয়ে গরম মসলা দিন। চুলায় চাপিয়ে নেড়ে অল্প পানিতে আদা গুলে দিন। নেড়ে গরম পানি ও লবণ দিয়ে ঢাকুন।
৩। পানি ফুটে উঠার সাথে সাথে চাল দিয়ে নাড়তে থাকুন। কয়েকবার ফুটে উঠলে কেওড়া দিয়ে ঢেকেদিন। সাত-আট মিনিট পরে চুলার আঁচ কমিয়ে দিন। লক্ষ্য রাখবেন যেন পোড়া গন্ধ বের না হয়। পোড়া গন্ধ মনে হলে চুলার উপর হাঁড়ির নিচে তাওয়া বা ভারি কিছু বসিয়ে দিবেন। ঢাকনা দেয়ার পর থেকে ২০-২২ মিনিট পর পোলাও চুলা থেকে নামিযে রাখবেন। ঢাকনা দেওয়ার পর কোনোক্রমেই ঢাকনা খুলবেনা।
৪। ডিসে বেড়ে বেরেস্তা, কিসমিস, স্লাইস করা ডিম, ছোট ছোট কোফতা, টিনের মটরশুঁটি বা মিহি ঝুরি করা ভাজা আলু দিয়ে সাজাতে পার। পোলাও সাজাবার জন্য পেঁয়াজ বেরেস্তা খুব হালকা বাদামি রং করে ভাজবে, পেঁয়াজ সামান্য বাদামি হলে চুলা থেকে নামিয়ে নাড়বেন। তারপর ঘি থেকে ছেঁকে তুলে ছড়িয়ে রাখবেন।

Kacci biriyani

কাচ্চি বিরিয়ানি

যা লাগবেঃ খাসির মাংস- ২ কেজি,
আলু- ১/২ কেজি,
পোলাও চাল- ১ কেজি,
আলু বোখারা- ১০টি,
পিঁয়াজ কুচি- ২ কাপ,
আদা বাটা- দেড় টেবিল চামচ,
জিরা- ১ চা চামচ,
রসুন বাটা- ১ টেবিল চামচ,
টক দই- ১ কাপ,
মরিচ গুঁড়া- দেড় টেবিল চামচ,
কেওড়া- ১ টেবিল চামচ,
লবণ-প্রয়োজন মতো,
পোস্তা বাটা- ১ টেবিল চামচ,
ঘি- ১/২ কাপ,
তেল- ১ কাপ,
মাওয়া- ১/৪ কাপ,
কাঁচামরিচ- ১২/১৪টি,
গোলাপ পাপড়ি- ২ চা চামচ,
জয়ফল ও জয়ত্রী বাটা- ১/২ চা চামচ করে।
যেভাবে করবেনঃ
মাংসের সঙ্গে দই, বাটা মশলা, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে ৩-৪ ঘণ্টা ম্যারিনেট করুন। আলু কেটে ভেজে ,পিঁয়াজ বেরেস্তা করে রাখুন। পোলাও অর্ধেক সিদ্ধ করার পর মাখানো মাংস রান্না করে নিন। অন্য একটি পাত্রে একটু ঘি মেখে পর্যায়ক্রমে পোলাও, বেরেস্তা, ভাজা আলু, রান্না মাংস ও সব মসলা দিয়ে ২/৩ স্তরে বিরিয়ানি সাজিয়ে রান্না করুন। বাটিতে ২ টেবিল চামচ ঘি দিয়ে এক টুকরা জ্বলন্ত কয়লা বাটিতে দিয়ে বিরিয়ানির উপরে বসিয়ে বিরিয়ানির পাত্রের ঢাকনা দিয়ে দিন। ১/২ কাপ ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে ঢাকনার মুখ ভালো করে বন্ধ করে ঢাকনার উপরে চাইলে এক হাঁড়ি গরম পানি রেখে দিন। এভাবে বিরিয়ানি দমে ১ ঘণ্টা রান্না করুন।

Nut biriyani

উপকরণ : ২টি ছোট বেগুন, বাসমতি চাল আধা কেজি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচানো এক কাপ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, ভেজিটেবল অয়েল ৪ টেবিল চামচ, কাজু বাদাম ও কিশমিশ ১ কাপে করে, ১টি লাল ক্যাপসিকাম (বিচি ফেলে টুকরো করা), ধনে গুঁড়া ও জিরা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, টকদই আধা কাপ, সবজির স্টক দেড় কাপ, মাখন ২ টেবিল চামচ, লবণ, কালো গোলমরিচ গুঁড়া, ধনেপাতা, ডিম ২টি (সেদ্ধ করা)।
প্রণালী: বেগুন ধুয়ে টুকরো করে কেটে লবণ মাখিয়ে রাখুন। বাসমতি চাল ৪০ মিনিট ভিজিয়ে রাখুন। কুচানো পেঁয়াজ পাত্রে তেল দিয়ে বাদামি করে ভাজুন। কাজু বাদাম ও কিশমিশ ভাজুন। এবার টুকরো বেগুন এবং মরিচ তেলে দিয়ে ৪-৫ মিনিট ভাজুন। তারপর পেপার টাওয়েল দিয়ে চেপে আলগা তেল ঝরিয়ে ফেলুন। ১ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ বাটা দিন। সোনালি হয়ে এলে আগুনের আঁচ কমিয়ে দই দিন। কিছুক্ষণ রান্না করে এর সঙ্গে সবজির স্টক, ক্যাপসিকাম এবং বেগুন মেশান, লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। অন্য একটা পাত্রে অল্প পানি দিয়ে বাসমতি চালগুলো হাফ সেদ্ধ করে নিন। সেদ্ধ চালের ওপরে একটা গর্তের মতো করে এর ভেতরে ভাজা পেঁয়াজ, বাদাম, কিশমিশ, সবজি এবং মাখন দিন। ভালো করে ফয়েল পেপারে মুড়িয়ে ওভেনে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করুন। বিরিয়ানি হয়ে এলে ডিম সেদ্ধ এবং ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন।

Kashmiri biriyani

উপকরণ: হাড়ছাড়া মাংসের টুকরা ৩ কাপ, চাল ৫ কাপ, মাঝারি সাইজের চিংড়ি মাছ ১ কাপ, গাজর টুকরা ১ কাপ, লবঙ্গ ৪টা, তেজপাতা ২টা, কেওড়া ২ টেঃ চামচ, গোলাপজল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮-১০টা, গরম পানি ৮ কাপ, কাজুবাদাম আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেস্তাবাদাম আধা কাপ, তেল বা বাটার অয়েল দেড় কাপ, আদাবাটা ১ টেঃ চামচ, রসুনবাটা ১ চা চামচ, জিরাবাটা ১ চা চামচ, পেঁয়াজবাটা ১ টেঃ চামচ, টক দই ১ কাপ।
প্রণালী: মাংসের টুকরা, ১ চা চামচ আদাবাটা, আধা চা চামচ রসুনবাটা, সিকি কাপ টক দই ও লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা বাদ দিয়ে ২ টেঃ চামচ টমেটোর সসসহ অল্প পানিতে সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। সব সবজি লবণ দিয়ে আদা সেদ্ধ করতে হবে। চাল ধুয়ে পানি ঝরাতে হবে। ৪ টেঃ চামচ বাটার অয়েল গরম করে কিসমিস ও কাজুবাদাম ভেজে নিতে হবে। আলু ভেজে নিতে হবে। বাকি বাটার অয়েল গরম করে পেঁয়াজ ভেজে কিছুটা উঠিয়ে রেখে সব বাটা মসলা কষিয়ে মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে চাল দিয়ে ভাজতে হবে। এ সময় গরম মসলা ও তেজপাতা দিতে হবে। দুধ দিয়ে চার-পাঁচ মিনিট ভেজে পানি দিতে হবে। এরপর লবণ ও আলু দিতে হবে। পানি কমে এলে দই, চিনি, স্বাদ লবণ দিয়ে মটরশুঁটি ও বাকি উপকরণ দিয়ে ২৫-৩০ মিনিট দমে দিতে হবে। সার্ভিং ডিশে ঢেলে পেঁয়াজ, কিসমিস, কাজুবাদাম, পেস্তাবাদাম দিয়ে পরিবেশন করতে হবে।

Naranaji pilau

উপকরণ
  1. চিনিগুঁড়া চাল : ১ কেজি
  2. পিঁয়াজ কুচি : ২০০ গ্রাম
  3. আদা ও রসুনের পেস্ট : ৫০ গ্রাম
  4. দুধ : ২৫০ গ্রাম
  5. চিনি : ৫০ গ্রাম
  6. লবণ : প্রয়োজন মতো
  7. গরম মসলা : ২০ গ্রাম
  8. মরিচের গুঁড়া : ১০০ গ্রাম
  9. আম : ১ কেজি
  10. কিশমিশ : ১০০ গ্রাম
  11. কমলার রস : ১ লিটার
  12. জাফরান : ১ গ্রাম
  13. ঘি : ২৫০ গ্রাম
  14. ভাজা পিঁয়াজ : ১০০ গ্রাম
প্রস্তুত প্রণালি
  1. প্রথমে চাল ভালো করে ধুয়ে পানি নিংড়ে নিতে হবে।
  2. এরপর একটি গরম পাত্রে ঘি ঢেলে দিন।
  3. এবার এতে গরম মসলা ও পিঁয়াজ কুচি মিশিয়ে দিন।
  4. এরপর এতে চাল ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  5. এবার এতে আদা এবং রসুনের পেস্ট মিশিয়ে নিন।
  6. একটি পাত্রে দুধ, কমলার রস, লবণ এবং চিনি মিশিয়ে নিন
  7. এবং ভালো করে সিদ্ধ করুন।
  8. দুধ সিদ্ধ করা হয়ে গেলে রাইসের সঙ্গে মিশিয়ে দিন।
  9. এবার এতে আম, কিশমিশ, মরিচের গুঁড়া এবং জাফরান দিন।
  10. এরপর ভালো করে ঢেকে রাইস সিদ্ধ করে নিন।
  11. রান্না হয়ে গেলে একটি ডিশের মধ্যে রাইস ঢেলে নিন।
  12. ভাজা পিঁয়াজগুলো রাইসের ওপর ছড়িয়ে দিন এবং পরিবেশন করুন।

Pineapple carry chewing tobacco

যা যা লাগবে : আনারস কুচি ১ কাপ, পোলাওয়ের চাল ১ কাপ, চিনি ১ কাপ, গোলাপ জল ১ চা চামচ, কেওড়া ১ চা চামচ, মাওয়া ২ টেবিল চামচ, জর্দার রঙ সামান্য, এলাচ ২টি।
প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
চাল সেদ্ধ করে ভাত রান্না করে ঠান্ডা করুন। কুচানো আনারস ঘিয়ে ভেজে নিন।
দ্বিতীয় পর্যায়
অন্য একটি পাত্রে ঘি দিয়ে ভাতগুলো ছাড়ুন। এরপর চিনি, ঘি, এলাচ, গোলাপ, কেওড়া ও জর্দার রঙ দিয়ে চুলায় বসান।
তৃতীয় পর্যায়
চিনি শুকিয়ে এলে পাত্রের নিচে তাওয়া দিয়ে আনারসগুলো ছাড়ুন এবং দমে রাখুন। ১৫/২০ মিনিট তাপ দেওয়া হলে উপরে মাওয়া পেস্তাবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Lobster pilau

উপকরণঃ
  1. পোলাওয়ের চাল ১ কেজি, 
  2. নারকেলের দুধ (গরম) ১৫০০ গ্রাম,
  3. বেরেস্তা পরিমাণমতো, ঘি ২ টেবিল চামচ,
  4. লবণ পরিমাণমতো,
  5. গলদা চিংড়ি ৮টি,
  6. বিরিয়ানি মসলা ১ চা চামচ,
  7. তেল ২ টেবিল চামচ,
  8. টক দই ৪ টেবিল চামচ, 
  9. আদা বাটা ১ টেবিল চামচ, 
  10. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,
  11. এলাচ ২টি, দারুচিনি ২টি,
  12.  লবঙ্গ ২টি।

প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
পোলাওয়ের চাল ভালোমতো ধুয়ে নিন। এরপর পরিষ্কার কাপড়ে রেখে বা পানি ঝরিয়ে নিন। গলদা চিংড়িগুলো ভালোমতো ধুয়ে একটি বাটিতে রাখুন।
দ্বিতীয় পর্যায়
চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করুন। তেল গরম হলে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও লবণ দিয়ে ভালোমতো গলদা চিংড়িসহ পোলাও এর চাল মেশান।
তৃতীয় পর্যায়
৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৫ মিনিট পর ঢাকনা খুলে দেখুন মাখা মাখা হলে গরম অবস্থাতে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।