About

Hodgepodge of fried ilisa

উপকরণঃ মুগডাল ১ কাপ, চাল ২ কাপ, আদা কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, কাঁচামরিচ ৩-৪টি, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরো, এলাচ ২-৩টি, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো।
প্রণালীঃ চাল ও ডাল ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিন। সস্‌প্যানে তেল দিয়ে তাতে আদা ২ টেবিল চামচ, পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে ভেজে নিন এবং চাল-ডাল দিন। কিছুক্ষণ ভুনে ৬ কাপ গরম পানি দিয়ে তাতে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর নেড়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন।
ভাজা ইলিশঃ ২ টুকরা ইলিশ মাছে হলুদ গুঁড়ো ও লবণ মেখে তেলে দুই পিঠ ভেজে কাটা পেঁয়াজ ছড়িয়ে দিন। খিচুড়ির সঙ্গে পরিবেশন।

Hodgepodge mix of vegetables

উপকরণঃ সেদ্ধ চাল ৪০০ গ্রাম, মসুর ডাল ১৫০ গ্রাম, আলু কিউব ৬টি, পটল কিউব ৬টি, মিষ্টিকুমড়া ছোট কিউব ১ ফালি, কাঁচা পেঁপে ১টি (ছোট) টুকরা করা, পুঁইশাক আধা কেজি, টমেটো ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া দেড় চা চামচ, ভাজা জিরার গুঁড়া ২ চা চামচ, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ৪টি, শুকনা মরিচ ভাজা ২টি, চিনি দেড় চা চামচ, লবণ ১ টেবিল চামচ, কাঁচা আম ১টি (কিউব করে কাটা), সয়াবিন তেল আধা কাপ, পানি (৮ থেকে ১০ কাপ)।
প্রণালীঃ তেল গরম হলে প্রথমে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে তার মধ্যে ২টা আস্ত শুকনা মরিচ দিয়ে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে ভুনে নিয়ে তার মধ্যে চাল ও ডাল ধুয়ে দিতে হবে। এবার আলু, পটল দিয়ে পানি দিতে হবে। আধা সেদ্ধ হয়ে গেলে মিষ্টিকুমড়া, পুঁইশাক, টমেটো ও কাঁচা পেঁপে দিতে হবে। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ ও কাঁচা আম দিয়ে দমে দিতে হবে। নামানোর আগে চিনি ও ভাজা জিরা গুঁড়া দিতে হবে।

The Castrated bhuna hodgepodge

উপকরণঃ খাসির মাংস আধা কেজি (ছোট টুকরা করে), পোলাওয়ের চাল এক কেজি, মুগডাল এক পোয়া, কাঁচা মরিচ ১০টা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, টক দই ১ কাপ, দারুচিনি ৪ টুকরা, এলাচ ৪ টুকরা, ঘি আধা কাপ, তেল ১ কাপ, তেজপাতা ২টা, পেঁয়াজ কুচি ২ কাপ, গরম পানি ১০ কাপ (মেজারমেন্ট কাপের), লবণ ১ চা+দেড় টেবিল চামচ।
প্রণালীঃ মাংসের প্রিপারেশনঃ খাসির মাংস ভালো করে ধুয়ে টক দই দিয়ে আধা ঘণ্টা মাখিয়ে রাখতে হবে। এবার ১ চা চামচ আদা বাটা, আধা কাপ তেল, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
মাটন খিচুড়ির প্রিপারেশনঃ মুগডাল ঝেড়ে নিয়ে সামান্য ভেজে পোলাওয়ের চালের সঙ্গে ধুয়ে পানি ঝাড়িয়ে রাখতে হবে আধা ঘণ্টা। এবার চুলায় হাঁড়ি দিয়ে সেই হাঁড়িতে ঘি ও তেল দিয়ে গরম করে প্রথমে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ১ মিনিট ভেজে এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল হলে চাল-ডাল দিতে হবে। চাল-ডাল অনেকক্ষণ ভাজতে হবে। এবার ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, আধা চা চামচ ধনে গুঁড়া দিয়ে আরও ৫ মিনিট ভুনে সেদ্ধ খাসির মাংস ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচ মাঝারি করে দিতে হবে। চাল সেদ্ধ হলে হাঁড়ি তাওয়ার ওপর উঠিয়ে চুলা ঢিমা আঁচে দিয়ে তার ওপর কাঁচা মরিচ দিতে হবে সামান্য মুখ চিরে এবং ঝরঝরা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Sahi hodgepodge

উপকরণঃ
ক) চাল আধা কেজি, ডাল আধা কেজি, তেল ১ কাপ, আদা ১ টে· চামচ, রসুন ১ টে· চামচ, হলুদ ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, আস্ত জিরা ১ চা চামচ, কাঁচা মরিচ ৫-৬টা, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ২ টে· চামচ, আলু ২-৩টা, ফুলকপি ১টা, গাজর ২টা, এলাচ ২-৩টা, দারুচিনি ২-৩টা, কাবাব মসলা ১ টে· চামচ, টেস্টিং সল্ট ১ টে· চামচ, পানি ২ কেজি।
খ) গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ আধা কাপ, আদা ১ টে· চামচ, রসুন ১ চা চামচ, জিরা ১ চা চামচ, হলুদ ১ চা চামচ, দারুচিনি ও এলাচ ৩ পিস করে, তেল আধা কাপ, টক দই আধা কাপ।
খ) গ্রুপের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে প্রেসারকুকারে দিয়ে ঝোলসহ সেদ্ধ করে নিতে হবে। প্রণালীঃ চাল ও ডাল ১০ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভাজতে হবে। সব মসলা দিয়ে কষাতে হবে। পানি ও লবণ দিতে হবে মাপমতো। এরপর চাল দিতে হবে। একটু পর মাংস দিতে হবে। পানি সমান হওয়ার একটু আগে সবজিগুলো দিয়ে দমে বসাতে হবে। ১৫ মিনিট পর ঠান্ডা হলে পরিবেশন করুন। উল্লেখ্য, সবজিগুলো অল্প তেল ও লবণ দিয়ে আগেই ভেজে রাখতে হবে।

Fantastic hotchpotch

উপকরণ
  1. চাল ২ কাপ,
  2. মসুর ডাল আধা কাপ,
  3. মুগ ডাল ভাজা আধা কাপ,
  4. আলুর টুকরা আধা কাপ,
  5. পেঁপের টুকরা আধা কাপ,
  6. ঝিঙার টুকরা ১টি,
  7. চিচিংগার টুকরা ২টি,
  8. বরবটি টুকরা অল্প,
  9. পিঁয়াজ কুচি ১ কাপ,
  10. আদা বাটা ২ চা চামচ,
  11. কাঁচামরিচ ১০টি,
  12. তেজপাতা ২টি,
  13. মরিচ গুঁড়া ১ চা চামচ,
  14. ধনে ও জিরা বাটা ২ চা চামচ,
  15. লবণ দেড় টেবিল চামচ,
  16. গরম পানি ৪ কাপ,
  17. এলাচ ২টি,
  18. দারুচিনি ২টি,
  19. তেল ৪ টেবিল চামচ,
  20. ঘি ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী
  1. তেলে পিঁয়াজ হালকা লাল করে ভেজে এতে সব সবজি দিয়ে কিছুণ ভেজে নিন।
  2. একে একে চাল, ডাল এবং সব মসলা দিয়ে কিছুণ ভাজতে হবে।
  3. এবার পানি ও লবণ দিয়ে ঢাকতে হবে।
  4. ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিতে হবে।
  5. চাল ও সবজি সিদ্ধ হলে ওপরে ঘি ছড়িয়ে নামাতে হবে।

The Meat hotchpotch

উপকরণ
  1. মাংস ৫০০ গ্রাম,
  2. চাল ২৫০ গ্রাম,
  3. ভাজা মুগডাল ১০০ গ্রাম,
  4. পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
  5. রসুনবাটা ১ টেবিল চামচ,
  6. আদাবাটা ২ চা চামচ,
  7. টকদই ১০০ গ্রাম,
  8. টমেটো ২টি,
  9. আস্ত পেঁয়াজ ১০০ গ্রাম,
  10. গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ,
  11. ঘি ৪ টেবিল চামচ,
  12. সরষের তেল পরিমাণমতো,
  13. কাঁচামরিচ ৬/৮টি,
  14. লবণ ও চিনি পরিমাণমতো,
  15. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ,
  16. মরিচগুঁড়া ১ টেবিল চামচ,
  17. তেজপাতা ও শুকনো মরিচ ফোড়নের জন্য প্রয়োজনীয় পরিমাণ।
প্রণালী
  1. মাংস, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, ও টকদই দিয়ে ১ ঘন্টা মেখে রাখুন।
  2. এবার কড়াইতে আধকাপ তেল দিন।
  3. মাংস মসলা দিয়ে কষে গরম পানি দিন।
  4. ঢাকানা দিয়ে রান্না করুন যতণ না সেদ্ধ হয়।
  5. বেশ ভাজা ভাজা হলে নামাবেন।
  6. এবার আর একটি কড়াইতে বাকি তেল ও ঘি গরম করে জিরা, তেজপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে চাল ও ডাল বেশ করে ভাজুন।
  7. এরপর বাকি সব মসলা ও আলু দিন।
  8. যা পরিমাণ তার দ্বিগুণ পানি দেবেন।
  9. ঢাকনা দিয়ে রান্না করুন।
  10. পানি শুকিয়ে ঝুরঝুরে হলে রান্না মাংস কাঁচামরিচ দিয়ে নামান।
  11. গরম গরম পরিবেশন করুন।

Onion with fish hotchpotch

উপকরণ
  1. ডাল ও চাল ২৫০ গ্রাম,
  2. রুই বা কাতলা মাছের মুড়ো ৫/৬টি,
  3. হলুদ গুঁড়া ২ টেবিল চামচ,
  4. লবণ পরিমাণমতো,
  5. ঘি পরিমাণমতো,
  6. পেঁয়াজবাটা, মরিচবাটা, আদাবাটা ৩ টেবিল চামচ,
  7. তেজপাতা,
  8. চিনি পরিমাণমতো।
প্রণালী
  1. চাল ও ডাল ভালো করে ধুয়ে নেবেন।
  2. কাতলা বা রুই মাছের মুড়ো ফুলকা বাদ দিয়ে টুকরো করে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিযে ভেজে নেবেন।
  3. ১টি পাত্রে ঘি বা তেলে পেঁয়াজবাটা, মরিচবাটা, আদাবাটা, লবণ, চিনি, তেজপাতা, মুড়োগুলো সব দিয়ে ভেজে চাল ডার সেদ্ধ হয়ে এলে তাতে ওই মসলা মাখানো মুড়ো ইত্যাদি ছেড়ে দেবেণ।
  4. উপরে একটু বেশি করে ঘি আর গরম মসলা দেবেন।
  5. ঠিক এইভাবে ছোলার ডাল দিয়েও খিচুড়ি করা যায়। আবার ছোট ছোট চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে লবণ, হলুদ মাখিযে ভেজেও খিচুড়িতে দেয়া যায়।
  6. গরম গরম পরিবেশন করুন।

Badasahi hotchpotch

উপকরণ
  1. মুগডাল ১ কেজি,
  2. আতপ চাল ২৫০ গ্রাম,
  3. ঘি ২৫০ গ্রাম,
  4. বাদাম ১৫০ গ্রাম,
  5. কিসমিস ১৫০ গ্রাম,
  6. পেস্তা ১০০ গ্রাম,
  7. ধনেবাটা ৫০ গ্রাম,
  8. গোলমরিচ, দারুচিনি, বড় এলাচ, জিরা, তেজপাতা ২/৩টি,
  9. দই ২৫০ গ্রাম,
  10. শুকনো মরিচবাটা ২৫ গ্রাম,
  11. হলুদ গুঁড়া ২ চা চামচ,
  12. লবণ পরিমাণমতো।
প্রণালী
  1. অল্প ঘি গরম করে ছাড়ানো বাদাম, কিসমিস, পেস্তা তাতে দিয়ে ভেজে রাখুন।
  2. পানি গরম করে সব মসলা এক টুকরো কাপড়ে বেঁধে ডুবিয়ে রাখুন।
  3. পানি মসলার রং ধরলে নামিয়ে ফেলুন। কড়াইতে অল্প ঘি দিয়ে সেই কাপড়ে বাঁধা মসলাগুলো দিয়ে দিন।
  4. ভালো করে ভাজুন।
  5. ভাজা হয়ে গেলে আতপ চাল, ডাল ও বাকি সব দিয়ে নাড়তে থাকুন।
  6. মসলার পানিটা দিন। মাঝে মাঝে নাড়তে থাকুন। সেদ্ধ হয়ে গেলে ভাজা বাদাম, পেস্তা, কিসমিস ও এলাচ উপরে ছড়িয়ে দিন।
  7. দই ফেটিযে নিন।
  8. এই দই খিচুড়িতে ঢেলে নেড়ে দিন।

The Diet hotchpotch

উপকরণ
  1. বাসমতী চাল ৫০০ গ্রাম,
  2. ঘি ২ চা চামচ,
  3. পটল ৬টি (২ টুকরো করে কাটা),
  4. গাজর ১টি,
  5. পেঁপে ৬ টুকরো,
  6. জিরে গুঁড়া ১ চা চামচ,
  7. তেজপাতা ২টি,
  8. চিনি ২ চা চামচ,
  9. লবণ পরিমাণমতো,
  10. তেল পরিমাণমতো।
প্রণালী
  1. চুলোয় একটি হাঁড়িতে ঘি দিয়ে জিরা ও তেজপাতার ফোড়ন দিন।
  2. সবজি দিয়ে কষিয়ে দিন।
  3. ২ মিনিট পরে চাল, লবণ ও চিনি দিয়ে নাড়ুন।
  4. সমস্ত উপকরণ ৩ মিনিট পর ৬ কাপ পানি দিয়ে বসিয়ে দিন।
  5. ১০ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।

The Miscellaneous hotchpotch

উপকরণ
  1. চাল ২৫০ গ্রাম,
  2. পাঁচ রকমের ডাল ২৫০ গ্রাম,
  3. হলুদ গুঁড়া ১/২ চা চামচ,
  4. মরিচ গুঁড়া ১/২ চা চামচ,
  5. ঘি ৪ টেবিল চামচ,
  6. লবণ পরিমাণমতো,
  7. গরম মসলা পরিমাণমতো,
  8. গরম পানি ৭৫০ গ্রাম।
প্রনালী
  1. চাল ও ডাল ভালো করে একসাথে ধুয়ে নিয়ে ৭৫০ গ্রাম ফুটন্ত পানি দিয়ে চুলোয় একটি হাঁড়িতে খিচুড়ি বসাতে হবে।
  2. তারপর ঘি ছাড়া সব মসলা ও পরিমাণমতো লবণ, গরম মসলা দিয়ে ভালো করে নাড়তে থাকুন এবং ১৫ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন।
  3. ১৫ মিনিট পর ঢাকনা খুলে ঘি দেবেন।
  4. তৈরি হয়ে গেল পাঁচমিশালী খিচুড়ি। এ
  5. কটি সুন্দর ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

The Saboor Senior hotchpotch Khecure

উপকরণ 
  1. সাবু ১০০ গ্রাম,
  2. মুগডাল ৫০ গ্রাম,
  3. হলুদ ১ চা চামচ,
  4. আদাবাটা ১ টেবিল চামচ,
  5. কাঁচামরিচবাটা ২ চা চামচ,
  6. তেজপাতা ১টি,
  7. গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ,
  8. চিনি পরিমাণমতো,
  9. ঘি ১ টেবিল চামচ,
  10. জিরা পরিমাণমতো।
প্রণালী
  1. প্রথমে সাবু ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  2. তারপর চুলোতে একটি হাঁড়ি চাপিয়ে তাতে মুগডাল ভেজে তুলুন।
  3. তারপর কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা ও জিরার ফোড়ন দিয়ে সাবু এবং পরে ডাল দিন।
  4. গরম মসলা বাদে অন্যসব মসলা দিয়ে অল্প নাড়াচাড়া করুন। অল্প ভাজা হলে পানি দিয়ে আঁচ কমিয়ে দিন।
  5. ডাল ও সাবু সেদ্ধ হলে গরম মসলা দিয়ে নামিযে পরিবেশন করুন।

The Beef bhuna hotchpotch

উপকরণঃ
  1. গরুর মাংস ১/২ কেজি
  2. আদা বাটা ১ টেবিল চামচ
  3. পোলাওর চাল ২ কাপ
  4. রসুন বাটা ১ চা চামচ
  5. মুগ ডাল ১/২ কাপ
  6. মসুর ডাল ১/২ কাপ
  7. পেয়াজ বাটা ১ টেবিল চামচ
  8. ধনে বাটা ১ চা চামচ
  9. এলাচ ২ টি
  10. পানি ৬ কাপ
  11. দারুচিনি ২-৩ টি
  12. লং ২-৩ টি
  13. লবণ পরিমাণমতো
প্রণালীঃ
  1. চাল ও ডাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
  2. মাংসে তেল ছাড়া বাকী সব উপকরণ মাখাতে হবে।
  3. হাড়িতে তেল গরম করে মশলা মাখানো মাংস দিয়ে দিন।
  4. ভালমতো কষানো হলে ১ কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দিন।
  5. মশলা থেকে মাংস তুলে অন্য পাত্রে রাখুন। মশলায় পানি ঝরানো চাল ও ডাল কষিয়ে ৬ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে।
  6. পানি শুকিয়ে আসলে কাচা মরিচ ও মাংস দিয়ে নেড়ে দমে রাখুন। হয়ে গেলে সালাদ ও আচার দিয়ে পরিবেশন করুন।

ভুনা খিচুড়ি

উপকরনঃ
  • মুগ ডাল, ভাজা ১ কাপ
  • তেজপাতা ১ টি
  • পোলাউর চাল ২ কাপ
  • লবঙ্গ ৪ টি
  • ঘি .৫০(অর্ধ) কাপ
  • দারচিনি, ২ সে. মি. ৩ টুকরা
  • আদা (মিহিকুচি) ২ চা চা.

সাদা নরম খিচুড়ি

যা লাগবে : 
  • ১ কাপ চাল, 
  • আধা কাপ মুগডাল, 
  • আধা কাপ আলু কুচি, 
  • ১ টেবিল চামচ আদা বাটা, 
  • ১ চা চামচ রসুন বাটা, 
  • ২ টেবিল চামচ পেয়াজ কুচি, 
  • ২টি এলাচ, 
  • ২/৩ টুকরো দারুচিনি,
  • ২/৩টি লং,
  • ৮/১০টি কাঁচা মরিচ,
  • পরিমাণ মতো লবন,
  • ১টি তেজপাতা, 
  • ৪ কাপ পানি, 
  • ২টেবিল চামচ ঘি ।
যেভাবে তৈরী করতে হবে :