About

The Chicken biriyani

উপকরণ
  1. পোলাওর চাল ১ কেজি,
  2. হাড়বিহীন মুরগির মাংস ১ কেজি,
  3. পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
  4. রসুনবাটা ১ টেবিল চামচ,
  5. আদাবাটা ৩ টেবিল চামচ,
  6. গরম মসলা,
  7. তেজপাতা ও গোলমরিচ গুঁড়া পরিমাণমতো,
  8. জয়ত্রীর গুঁড়া ১ টেবিল চামচ,
  9. টকদই ২০০ গ্রাম,
  10. লবণ পরিমাণমতো,
  11. ঘি বা তেল পরিমাণমতো,
  12. পেঁয়াজ কুচি বড় ৪টি।
প্রণালী
  1. প্রথমে একটি হাঁড়ি চুলায় বসিয়ে ওতে অর্ধেকটা ঘি গরম করে বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তুলে নিন।
  2. তারপর মাংসগুলোকে সব মসলা দিয়ে মাখিয়ে ঘি এর মধ্যে ছেড়ে দিতে হবে সামান্য কষে নিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে পানি দিয়ে মাংস রান্না করে নিন।
  3. তারপর পোলাওর চাল ধুয়ে ঝরিয়ে নিন।
  4. অন্য একটি হাঁড়ি চুলোয় বসিযে ওতে তেল গরম করে নিন।
  5. তারপর তেজপাতা, গরম মসলা ছেড়ে দিন এবং পোলাওর চাল দিয়ে তাতে সামান্য লবণ দিন।
  6. পরিমাণমতো পানি দিয়ে পোলাও রান্না করা মাংসের উপর ছড়িয়ে দেবেন।
  7. এইভাবে সব মেশানো হলে একটু গোলাপ পানি ছিটিয়ে দিন।
  8. তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি।
  9. আপনার পছন্দানুযায়ী ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

The Hen pilau

উপকরণঃ
  1. মুরগির মাংস – ৫০০ গ্রাম টুকরো করা
  2. জলশূন্য দই – আধ কাপ
  3. রসুন – ৪ কোয়া বাটা
  4. লবন – ৩/৪ টে
  5. আদা বাটা – ১/৪ চা চামচ
  6. দারচিনি – ১ ইঞ্চি মতো টুকরো
  7. কাঁচালঙ্কা – ২/৩ টে কুচোনো
  8. পেঁয়াজ – মাঝারি সাইজের ১ টা কুচোনো
  9. ছোট এলাচ – ৩/৪ টে
  10. জিরে – ১/৪ চা চামচ
  11. টমেটো পিউরি – ১/৪ কাপ
  12. পুদিনা, ধনে পাতা কুচোনো – প্রতিটা ২ টেবিল চামচ
  13. বাসমতী চাল – দেড় কাপ
  14. ঘি – ১ টেবিল চামচ
  15. গরম জল – ১ কাপ
  16. কাজুবাদাম, কিসমিস – আন্দাজমতো
  17. সাদা তেল – ১ টেবিল চামচ
  18. নুন, মিষ্টি – আন্দাজমতো
প্রণালীঃ
  1. তেল গরম হলে পেঁয়াজ ও গোটা গরম মশলা, লঙ্কা কুচি, আস্ত জিরে দিন।
  2. পেঁয়াজ হালকা সোনালি হয়ে এলে আদা, রসুন বাটা দিন।
  3. একটু নাড়াচাড়া করে টমেটো পিউরি, দই, মুরগি, পুদিনা পাতা দিয়ে ৩/৪ মিনিট কষুন।
  4. আঁচ কমিয়ে রান্না করুন।
  5. মুরগি সিদ্ধ হলে নামান।
  6. মুরগি হবার পরে যে তেলটা বেরোবে সেই তেল থেকে ১ টেবিল চামচ নিয়ে অন্য পাত্রে দিন।
  7. আঁচ কমিয়ে রাখবেন।
  8. তেল গরম হলে চাল দিয়ে রান্না করুন।
  9. চালের গায়ে তেলটা আলাদাভাবে জড়িয়ে গেলে নুন, ঘি, মিষ্টি, ধনে পাতা, গরম জল দিয়ে ঢাকা দিন।
  10. জল শুকিয়ে চাল সিদ্ধ হলে নামিয়ে নিন।
  11. একটা বড় ছড়ানো পাত্রে ভাত রাখুন।
  12. তার ওপরে মুরগি সমানভাবে সাজিয়ে ওপরে কাজু, কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন।

মোরগ পোলাউ

উপকরনঃ
  1. পোলাউর চাল ১ কেজি
  2. এলাচ বাটা .৫০ ( অর্ধ ) চা চা.
  3. মোরগ ৪ টি
  4. লবঙ্গ বাটা ৩ টা
  5. ঘি ২.৫০ (আড়াই)কাপ
  6. লবন ২ টে. চা.
  7. পেঁয়াজ, স্লাইস ৪ টি
  8. চিনি ১ টে. চা.
  9. পেঁয়াজ, বাটা ১ কাপ লেবুর রস ২ টে. চা.
  10. আদা বাটা ৪ টে. চা.
  11. দই ১ কাপ
  12. রসুন বাটা ১ টে. চা . দুধ ২ কাপ