About

গ্রীন রাইস | সবুজ ভাত

উপকরণঃ
  1. রান্না করা ভাত – ২ কাপ
  2. ডিম – ১টা ফেটানো
  3. দুধ – ১/২ কাপ
  4. কোরানো চিজ – ১ কাপ
  5. মাখন – ২৫ গ্রাম অথবা সাদা তেল – ৪ টেবিল চামচ
  6. ক্যাপসিকাম – ২ টো ছোটো টুকরো করা
  7. পার্সলে মিহি কুচোনো – ১/২ কাপ
  8. পেঁয়াজ মিহি কুচোনো – ১ টা  
প্রণালীঃ
  1. সমস্ত জিনিস একসঙ্গে মেশাতে হবে।
  2. এবারে একটা পাত্রে তেল মাখিয়ে মিশ্রণটা ঢেলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ১৫ মিনিট বেক করুন।
  3. ঢাকাটা খুলে আরও ৭/৮ মিনিট বেক করুন।

Pineapple carry chewing tobacco

যা যা লাগবে : আনারস কুচি ১ কাপ, পোলাওয়ের চাল ১ কাপ, চিনি ১ কাপ, গোলাপ জল ১ চা চামচ, কেওড়া ১ চা চামচ, মাওয়া ২ টেবিল চামচ, জর্দার রঙ সামান্য, এলাচ ২টি।
প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
চাল সেদ্ধ করে ভাত রান্না করে ঠান্ডা করুন। কুচানো আনারস ঘিয়ে ভেজে নিন।
দ্বিতীয় পর্যায়
অন্য একটি পাত্রে ঘি দিয়ে ভাতগুলো ছাড়ুন। এরপর চিনি, ঘি, এলাচ, গোলাপ, কেওড়া ও জর্দার রঙ দিয়ে চুলায় বসান।
তৃতীয় পর্যায়
চিনি শুকিয়ে এলে পাত্রের নিচে তাওয়া দিয়ে আনারসগুলো ছাড়ুন এবং দমে রাখুন। ১৫/২০ মিনিট তাপ দেওয়া হলে উপরে মাওয়া পেস্তাবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Lobster pilau

উপকরণঃ
  1. পোলাওয়ের চাল ১ কেজি, 
  2. নারকেলের দুধ (গরম) ১৫০০ গ্রাম,
  3. বেরেস্তা পরিমাণমতো, ঘি ২ টেবিল চামচ,
  4. লবণ পরিমাণমতো,
  5. গলদা চিংড়ি ৮টি,
  6. বিরিয়ানি মসলা ১ চা চামচ,
  7. তেল ২ টেবিল চামচ,
  8. টক দই ৪ টেবিল চামচ, 
  9. আদা বাটা ১ টেবিল চামচ, 
  10. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,
  11. এলাচ ২টি, দারুচিনি ২টি,
  12.  লবঙ্গ ২টি।

প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
পোলাওয়ের চাল ভালোমতো ধুয়ে নিন। এরপর পরিষ্কার কাপড়ে রেখে বা পানি ঝরিয়ে নিন। গলদা চিংড়িগুলো ভালোমতো ধুয়ে একটি বাটিতে রাখুন।
দ্বিতীয় পর্যায়
চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করুন। তেল গরম হলে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও লবণ দিয়ে ভালোমতো গলদা চিংড়িসহ পোলাও এর চাল মেশান।
তৃতীয় পর্যায়
৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৫ মিনিট পর ঢাকনা খুলে দেখুন মাখা মাখা হলে গরম অবস্থাতে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

The Chicken biriyani

উপকরণ
  1. পোলাওর চাল ১ কেজি,
  2. হাড়বিহীন মুরগির মাংস ১ কেজি,
  3. পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
  4. রসুনবাটা ১ টেবিল চামচ,
  5. আদাবাটা ৩ টেবিল চামচ,
  6. গরম মসলা,
  7. তেজপাতা ও গোলমরিচ গুঁড়া পরিমাণমতো,
  8. জয়ত্রীর গুঁড়া ১ টেবিল চামচ,
  9. টকদই ২০০ গ্রাম,
  10. লবণ পরিমাণমতো,
  11. ঘি বা তেল পরিমাণমতো,
  12. পেঁয়াজ কুচি বড় ৪টি।
প্রণালী
  1. প্রথমে একটি হাঁড়ি চুলায় বসিয়ে ওতে অর্ধেকটা ঘি গরম করে বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তুলে নিন।
  2. তারপর মাংসগুলোকে সব মসলা দিয়ে মাখিয়ে ঘি এর মধ্যে ছেড়ে দিতে হবে সামান্য কষে নিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে পানি দিয়ে মাংস রান্না করে নিন।
  3. তারপর পোলাওর চাল ধুয়ে ঝরিয়ে নিন।
  4. অন্য একটি হাঁড়ি চুলোয় বসিযে ওতে তেল গরম করে নিন।
  5. তারপর তেজপাতা, গরম মসলা ছেড়ে দিন এবং পোলাওর চাল দিয়ে তাতে সামান্য লবণ দিন।
  6. পরিমাণমতো পানি দিয়ে পোলাও রান্না করা মাংসের উপর ছড়িয়ে দেবেন।
  7. এইভাবে সব মেশানো হলে একটু গোলাপ পানি ছিটিয়ে দিন।
  8. তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি।
  9. আপনার পছন্দানুযায়ী ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

The Khusa pilau

উপকরণঃ
  1. বাসমতি চাল – ৫০০ গ্রাম,
  2. মটরশুঁটি (সেদ্ধ) – ৫০ গ্রাম,
  3. তেজপাতা – ৩টি,
  4. ঘি – ৪  চামচ,
  5. সাদা তেল – ২ টেবিল চামচ,
  6. কাজুবাদাম – ১০ গ্রাম,
  7. মাঝারি মাপের পেঁয়াজ (কুচনো) – ২টি, 
  8. কিশমিশ – ১০ গ্রাম,
  9. কুকমী পোলাও মিক্স – ১০ গ্রাম (২ চামচ),
  10. চিনি – ৪ টেবিল চামচ, 
  11. নুন -  প্রয়োজনমতো।     
প্রণালীঃ
  1. চাল সেদ্ধ করে নিন।
  2. পাত্রে তেল দিন।
  3. গরম হলে তেজপাতা ও পেঁয়াজ দিয়ে বাদামি করে ভাজুন।
  4. মটরশুঁটি দিন।
  5. এতে ঘি, কাজুবাদাম, কিশমিশ ও নুন দিন।
  6. ২ চামচ জলে চিনি দিয়ে ঘন করে  জাল দিন।
  7. মিশ্রণটি সেদ্ধ চালের সঙ্গে মেশান।
  8. ওপরে কুকমী পোলাও মিক্স ছড়িয়ে অল্প আঁচে কিচুক্ষণ  রাখুন।
  9. গরম গরম পরিবেশন করুন।

The Beef bhuna hotchpotch

উপকরণঃ
  1. গরুর মাংস ১/২ কেজি
  2. আদা বাটা ১ টেবিল চামচ
  3. পোলাওর চাল ২ কাপ
  4. রসুন বাটা ১ চা চামচ
  5. মুগ ডাল ১/২ কাপ
  6. মসুর ডাল ১/২ কাপ
  7. পেয়াজ বাটা ১ টেবিল চামচ
  8. ধনে বাটা ১ চা চামচ
  9. এলাচ ২ টি
  10. পানি ৬ কাপ
  11. দারুচিনি ২-৩ টি
  12. লং ২-৩ টি
  13. লবণ পরিমাণমতো
প্রণালীঃ
  1. চাল ও ডাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
  2. মাংসে তেল ছাড়া বাকী সব উপকরণ মাখাতে হবে।
  3. হাড়িতে তেল গরম করে মশলা মাখানো মাংস দিয়ে দিন।
  4. ভালমতো কষানো হলে ১ কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দিন।
  5. মশলা থেকে মাংস তুলে অন্য পাত্রে রাখুন। মশলায় পানি ঝরানো চাল ও ডাল কষিয়ে ৬ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে।
  6. পানি শুকিয়ে আসলে কাচা মরিচ ও মাংস দিয়ে নেড়ে দমে রাখুন। হয়ে গেলে সালাদ ও আচার দিয়ে পরিবেশন করুন।

The Fenugreek pilau

উপকরণঃ 
  1. বাসমতি চাল – ১/২ কেজি
  2. মেথি পাতা- ২ আঁটি
  3. পেঁয়াজ- ৩-৪টে
  4. টমেটো – ৩-৪টে
  5. আস্ত গরমমশলা – ১/২ চা চামচ
  6. গুঁড়ো গরমমশলা – ১/২ চা চামচ
  7. ধনে গুঁড়ো – ১ চা চামচ
  8. লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
  9. হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
  10. নুন – আন্দাজমতো
  11. সাদা রসুন বাটা – ১ টেবিল চামচ 
প্রণালীঃ
  1. পেঁয়াজ গ্রেট করুন আর টমেটো পেস্ট করে নিন।
  2. প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিন।
  3. তার মধ্যে আস্ত গরমমশলা দিয়ে একটু নেড়ে গ্রেট করে পেঁয়াজ দিয়ে ভেজে নিন।
  4. ভাজার পরে ওর মধ্যে টমেটো পেস্ট আর সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন।
  5. ভাজা হয়ে যাওয়ার পরে কুচানো মেথি পাতা দিয়ে দশ মিনিট ভাল করে ভাজুন।
  6. এর মধ্যে বাসমতি চাল আর ১ লিটার পানি দিয়ে ঢাকা দিয়ে রাখুন।
  7. পানি শুকিয়ে এলে একটু নেড়ে নামিয়ে নিন। পরিবেশন করুন। 

মাংসের পোলাও

উপকরণঃ
  1. মাংস – ৫০০ গ্রাম
  2. দই – ১/২ কাপ
  3. আদা বাটা – ১ বড় চামচ
  4. পেঁয়াজ বাটা – ৪ বড় চামচ
  5. রসুন বাটা – ৬/৭ কোয়া
  6. কাঁচালঙ্কা কুচি – ২/৩টি
  7. গরম মশলা – ১ চা চামচ
  8. তেজপাতা – ২/৩টি
  9. তেল বা ঘি – ১/২ কাপ
  10. বড় পেঁয়াজ – ১টি কুচানো 
  11. নুন, মিষ্টি – আন্দাজমতো 

নারঙ্গি পোলাও

উপকরণঃ
  • কমলালেবু
  • হলুদ
  • বাসমতি চাল
  • লবঙ্গ
  • দারচিনি
  • এলাচ
  • তেল
  • চিনি
  • নুন
  • গোলমরিচ

ইলিশ পোলাও

উপকরণঃ
  1. চাল – ২৫০ গ্রাম
  2. ইলিশ মাছ – ৮/১০ টুকরো
  3. হলুদ – ১/৪ চা চামচ
  4. লঙ্কা গুঁড়ো – ১/৪ চা চামচ
  5. কালোজিরে – ১/৪ চা চামচ
  6. নুন – আন্দাজমতো
  7. আস্ত শুকনো লঙ্কা – ৩/৪ টে
  8. সরষের তেল – ২ টেবিল চামচ   

    প্রণালীঃ

    চিংড়ি ও আনারসের পোলাও

    উপকরণঃ
    1. বাসমতি চাল – ১ কাপ
    2. চিংড়ি মাছ – ১০/১২টা মাঝারি সাইজের
    3. টিনের আনারস – ৪/৫ টুকরো
    4. লাল শুকনো লঙ্কা — ২টো 
    5. তেজপাতা — দু-একটি
    6. দারচিনি — ২/৪ টুকরো
    7. পেঁয়াজ কলির সবুজ অংশ — ১ বড় চামচ
    8. নুন — স্বাদ অনুযায়ী 
    9. সাদা তেল অথবা ঘি — ১ বড় চামচ  
    প্রণালীঃ

    সবজি পোলাউ

    উপকরণঃ
    1. নতুন আলু ৬টি
    2. দারচিনি (২ সে.মি.) ৩ টুকরা
    3. গাজর (ছোট) ২টি
    4. এলাচ ৪টি
    5. মটরশুঁটি ১ কাপ
    6. লবঙ্গ ৪টি
    7. ফুলকপি (ছোট) ১টি
    8. পেঁয়াজ (বাটা) .২৫ (৪ভাগের ১ভাগ) কাপ
    9. গোলমরিচ (গুঁড়া) ১ চা চা.
    10. রসুন (বাটা) ১ চা চা.
    11. লবণ ১.৫০ (দেড়) টে. চা.