About

The Castrated meat biriyani korma

উপকরণঃ খাসির মাংস দেড় কেজি, পুদিনা পাতা ২ টে· চামচ, বাসমতি চাল ১ কেজি, ধনেপাতা ২ টে· চামচ, টক দই দেড় কাপ, এলাচ, দারুচিনি, গোলমরিচ ৪ পিস করে, পেঁয়াজ ২ কাপ, কাঁচা মরিচ ৬-৭টা, আদা বাটা দেড় টে· চামচ, শাহি জিরা আধা চা চামচ, ধনিয়া বাটা ১ চা চামচ, সিরকা ১ টে· চামচ, রসুন বাটা ১ টে· চামচ, কেওড়ার জল ৪ টে· চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল (মাংসের জন্য) আধা কাপ, গুঁড়া দুধ ২ টে· চামচ, এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, শাহি জিরা ও বড় এলাচ-সব অল্প করে নিয়ে হালকা ভেজে গুঁড়া করে নিতে হবে ২ টে· চামচ, চিনি ২ টে· চামচ, জাফরান আধা চা চামচ, বাটার অয়েল অথবা ঘি পৌনে এক কাপ বিরিয়ানির লেয়ারে দেওয়ার জন্য।
প্রণালীঃ বটি করা মাংস, দই, আদা, রসুন, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দুধ, কেওড়ার জল ২ টে· চামচ ও গুঁড়া মসলার অর্ধেক দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার একটি পাত্রে তেল দিয়ে বেরেস্তা করে অর্ধেক তুলে রাখতে হবে। বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে মাখানো মাংস দিয়ে কোর্মার মতো রান্না করতে হবে। মাখা মাখা ঝোল রাখতে হবে।
আরও একটি পাত্রে চালের চার গুণ গরম পানি করে কাঁচা মরিচ ৫টা, এলাচ ৪টা, দারুচিনি, গোলমরিচ, শাহি জিরা, পুদিনাপাতা, ধনেপাতা, সিরকা ও লবণ দিয়ে ফুটাতে হবে। বাসমতি চাল ২০ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। গরম পানিতে চাল দিয়ে ফুটাতে হবে। অল্প শক্ত থাকতে ভাত ঝরাতে হবে।
যে হাঁড়িতে দম হবে সেই পাত্রে প্রথমে অল্প ঘি দিয়ে পাত্র গরম করে তিন ভাগের এক ভাগ ভাত দিতে হবে। এর ওপরে অর্ধেক মাংস বিছাতে হবে। মাংসের ওপর বেরেস্তা চিনি দিয়ে ভেঙে দিতে হবে। জাফরান, দুধ ও কেওড়ার জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এবার ওপরে ফুটানো ভাত দিতে হবে। এভাবে দুটি অথবা তিনটি স্তর করে চাল ও মাংস সাজাতে হবে। সবার ওপরে চাল দিয়ে বাকি বাটার অয়েল ছিটিয়ে দিতে হবে। এরপর জাফরান ও কেওড়ার জল ছিটাতে হবে। সব শেষে ৫-৬টি আলু বোখারা মাঝে মাঝে দিয়ে দমে বসাতে হবে ১৫ মিনিট। নামিয়ে ১০ মিনিট পর পরিবেশন করুন।

The Khusa pilau

উপকরণঃ
  1. বাসমতি চাল – ৫০০ গ্রাম,
  2. মটরশুঁটি (সেদ্ধ) – ৫০ গ্রাম,
  3. তেজপাতা – ৩টি,
  4. ঘি – ৪  চামচ,
  5. সাদা তেল – ২ টেবিল চামচ,
  6. কাজুবাদাম – ১০ গ্রাম,
  7. মাঝারি মাপের পেঁয়াজ (কুচনো) – ২টি, 
  8. কিশমিশ – ১০ গ্রাম,
  9. কুকমী পোলাও মিক্স – ১০ গ্রাম (২ চামচ),
  10. চিনি – ৪ টেবিল চামচ, 
  11. নুন -  প্রয়োজনমতো।     
প্রণালীঃ
  1. চাল সেদ্ধ করে নিন।
  2. পাত্রে তেল দিন।
  3. গরম হলে তেজপাতা ও পেঁয়াজ দিয়ে বাদামি করে ভাজুন।
  4. মটরশুঁটি দিন।
  5. এতে ঘি, কাজুবাদাম, কিশমিশ ও নুন দিন।
  6. ২ চামচ জলে চিনি দিয়ে ঘন করে  জাল দিন।
  7. মিশ্রণটি সেদ্ধ চালের সঙ্গে মেশান।
  8. ওপরে কুকমী পোলাও মিক্স ছড়িয়ে অল্প আঁচে কিচুক্ষণ  রাখুন।
  9. গরম গরম পরিবেশন করুন।

The Fenugreek pilau

উপকরণঃ 
  1. বাসমতি চাল – ১/২ কেজি
  2. মেথি পাতা- ২ আঁটি
  3. পেঁয়াজ- ৩-৪টে
  4. টমেটো – ৩-৪টে
  5. আস্ত গরমমশলা – ১/২ চা চামচ
  6. গুঁড়ো গরমমশলা – ১/২ চা চামচ
  7. ধনে গুঁড়ো – ১ চা চামচ
  8. লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ
  9. হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
  10. নুন – আন্দাজমতো
  11. সাদা রসুন বাটা – ১ টেবিল চামচ 
প্রণালীঃ
  1. পেঁয়াজ গ্রেট করুন আর টমেটো পেস্ট করে নিন।
  2. প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিন।
  3. তার মধ্যে আস্ত গরমমশলা দিয়ে একটু নেড়ে গ্রেট করে পেঁয়াজ দিয়ে ভেজে নিন।
  4. ভাজার পরে ওর মধ্যে টমেটো পেস্ট আর সব গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন।
  5. ভাজা হয়ে যাওয়ার পরে কুচানো মেথি পাতা দিয়ে দশ মিনিট ভাল করে ভাজুন।
  6. এর মধ্যে বাসমতি চাল আর ১ লিটার পানি দিয়ে ঢাকা দিয়ে রাখুন।
  7. পানি শুকিয়ে এলে একটু নেড়ে নামিয়ে নিন। পরিবেশন করুন। 

নারঙ্গি পোলাও

উপকরণঃ
  • কমলালেবু
  • হলুদ
  • বাসমতি চাল
  • লবঙ্গ
  • দারচিনি
  • এলাচ
  • তেল
  • চিনি
  • নুন
  • গোলমরিচ

চিংড়ি ও আনারসের পোলাও

উপকরণঃ
  1. বাসমতি চাল – ১ কাপ
  2. চিংড়ি মাছ – ১০/১২টা মাঝারি সাইজের
  3. টিনের আনারস – ৪/৫ টুকরো
  4. লাল শুকনো লঙ্কা — ২টো 
  5. তেজপাতা — দু-একটি
  6. দারচিনি — ২/৪ টুকরো
  7. পেঁয়াজ কলির সবুজ অংশ — ১ বড় চামচ
  8. নুন — স্বাদ অনুযায়ী 
  9. সাদা তেল অথবা ঘি — ১ বড় চামচ  
প্রণালীঃ