About

The Castrated bhuna hodgepodge

উপকরণঃ খাসির মাংস আধা কেজি (ছোট টুকরা করে), পোলাওয়ের চাল এক কেজি, মুগডাল এক পোয়া, কাঁচা মরিচ ১০টা, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, টক দই ১ কাপ, দারুচিনি ৪ টুকরা, এলাচ ৪ টুকরা, ঘি আধা কাপ, তেল ১ কাপ, তেজপাতা ২টা, পেঁয়াজ কুচি ২ কাপ, গরম পানি ১০ কাপ (মেজারমেন্ট কাপের), লবণ ১ চা+দেড় টেবিল চামচ।
প্রণালীঃ মাংসের প্রিপারেশনঃ খাসির মাংস ভালো করে ধুয়ে টক দই দিয়ে আধা ঘণ্টা মাখিয়ে রাখতে হবে। এবার ১ চা চামচ আদা বাটা, আধা কাপ তেল, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
মাটন খিচুড়ির প্রিপারেশনঃ মুগডাল ঝেড়ে নিয়ে সামান্য ভেজে পোলাওয়ের চালের সঙ্গে ধুয়ে পানি ঝাড়িয়ে রাখতে হবে আধা ঘণ্টা। এবার চুলায় হাঁড়ি দিয়ে সেই হাঁড়িতে ঘি ও তেল দিয়ে গরম করে প্রথমে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ১ মিনিট ভেজে এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল হলে চাল-ডাল দিতে হবে। চাল-ডাল অনেকক্ষণ ভাজতে হবে। এবার ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, আধা চা চামচ ধনে গুঁড়া দিয়ে আরও ৫ মিনিট ভুনে সেদ্ধ খাসির মাংস ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচ মাঝারি করে দিতে হবে। চাল সেদ্ধ হলে হাঁড়ি তাওয়ার ওপর উঠিয়ে চুলা ঢিমা আঁচে দিয়ে তার ওপর কাঁচা মরিচ দিতে হবে সামান্য মুখ চিরে এবং ঝরঝরা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Chicken polao

উপকরণঃ চাল আধা কেজি, টক দই ১ কাপ, মুরগি দেশি ৩টা বা ফার্মের ২টা, এলাচ ও দারুচিনি ৫-৬ পিস করে, আদা বাটা দেড় টে· চামচ, গুঁড়া দুধ আধা কাপ, রসুন বাটা ১ টে· চামচ, আলু বোখারা ৬-৭ পিস, ১টি জায়ফলের অর্ধেক বাটা, চিকেন কিউব ২টা, জয়ত্রী বাটা ১ চা চামচ, বাটার অয়েল আধা কাপ, মাওয়া আধা কাপ, সয়াবিন তেল ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, চিনি ২ টে· চামচ, কাঁচা মরিচ বাটা ২ টে· চামচ, পানি দেড় কেজি, কেওড়ার জল ৪ টে· চামচ, বেরেস্তা আধা কাপ, লবণ পরিমাণমতো।
প্রণালীঃ পাত্রে তেল দিয়ে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হলে আদা, রসুন, এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, ২ টে· চামচ কেওড়ার জল, লবণ, কাঁচা মরিচ বাটা ও টক দই দিয়ে কষাতে হবে। এরপর মুরগি দিয়ে কষাতে হবে। ২ টে· চামচ দুধ ও পানি দিয়ে মুরগিটা মোটামুটি সেদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন মুরগি একদম সেদ্ধ হয়ে না যায়। এবার ওই মসলা থেকে মুরগি তুলে রাখতে হবে। এরপর ওই মসলার মধ্যে পোলাওয়ের পানি, বাকি দুধ, চিকেন কিউব, বাটার অয়েল, চিনি ও বেরেস্তা দিয়ে ফুটিয়ে ভেজানো চাল দিতে হবে। চিকেন কিউব দেওয়ার জন্য লবণ পরে দিতে হবে। পানি সমান হলে লবণ দেখে মুরগিগুলো মিশিয়ে দিয়ে ওপরে কেওড়ার জল ছিটাতে হবে। তাওয়ার ওপর দমে রাখতে হবে ২০ মিনিট। নামিয়ে ১০ মিনিট পর পরিবেশন করুন। উল্লেখ্য, রান্নার আগে পোলাওয়ের চাল ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

The Chicken biriyani

উপকরণ
  1. পোলাওর চাল ১ কেজি,
  2. হাড়বিহীন মুরগির মাংস ১ কেজি,
  3. পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
  4. রসুনবাটা ১ টেবিল চামচ,
  5. আদাবাটা ৩ টেবিল চামচ,
  6. গরম মসলা,
  7. তেজপাতা ও গোলমরিচ গুঁড়া পরিমাণমতো,
  8. জয়ত্রীর গুঁড়া ১ টেবিল চামচ,
  9. টকদই ২০০ গ্রাম,
  10. লবণ পরিমাণমতো,
  11. ঘি বা তেল পরিমাণমতো,
  12. পেঁয়াজ কুচি বড় ৪টি।
প্রণালী
  1. প্রথমে একটি হাঁড়ি চুলায় বসিয়ে ওতে অর্ধেকটা ঘি গরম করে বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে তুলে নিন।
  2. তারপর মাংসগুলোকে সব মসলা দিয়ে মাখিয়ে ঘি এর মধ্যে ছেড়ে দিতে হবে সামান্য কষে নিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে পানি দিয়ে মাংস রান্না করে নিন।
  3. তারপর পোলাওর চাল ধুয়ে ঝরিয়ে নিন।
  4. অন্য একটি হাঁড়ি চুলোয় বসিযে ওতে তেল গরম করে নিন।
  5. তারপর তেজপাতা, গরম মসলা ছেড়ে দিন এবং পোলাওর চাল দিয়ে তাতে সামান্য লবণ দিন।
  6. পরিমাণমতো পানি দিয়ে পোলাও রান্না করা মাংসের উপর ছড়িয়ে দেবেন।
  7. এইভাবে সব মেশানো হলে একটু গোলাপ পানি ছিটিয়ে দিন।
  8. তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি।
  9. আপনার পছন্দানুযায়ী ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।