About

Sahi hodgepodge

উপকরণঃ
ক) চাল আধা কেজি, ডাল আধা কেজি, তেল ১ কাপ, আদা ১ টে· চামচ, রসুন ১ টে· চামচ, হলুদ ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, আস্ত জিরা ১ চা চামচ, কাঁচা মরিচ ৫-৬টা, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ২ টে· চামচ, আলু ২-৩টা, ফুলকপি ১টা, গাজর ২টা, এলাচ ২-৩টা, দারুচিনি ২-৩টা, কাবাব মসলা ১ টে· চামচ, টেস্টিং সল্ট ১ টে· চামচ, পানি ২ কেজি।
খ) গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ আধা কাপ, আদা ১ টে· চামচ, রসুন ১ চা চামচ, জিরা ১ চা চামচ, হলুদ ১ চা চামচ, দারুচিনি ও এলাচ ৩ পিস করে, তেল আধা কাপ, টক দই আধা কাপ।
খ) গ্রুপের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে প্রেসারকুকারে দিয়ে ঝোলসহ সেদ্ধ করে নিতে হবে। প্রণালীঃ চাল ও ডাল ১০ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভাজতে হবে। সব মসলা দিয়ে কষাতে হবে। পানি ও লবণ দিতে হবে মাপমতো। এরপর চাল দিতে হবে। একটু পর মাংস দিতে হবে। পানি সমান হওয়ার একটু আগে সবজিগুলো দিয়ে দমে বসাতে হবে। ১৫ মিনিট পর ঠান্ডা হলে পরিবেশন করুন। উল্লেখ্য, সবজিগুলো অল্প তেল ও লবণ দিয়ে আগেই ভেজে রাখতে হবে।

The Beef bhuna hotchpotch

উপকরণঃ
  1. গরুর মাংস ১/২ কেজি
  2. আদা বাটা ১ টেবিল চামচ
  3. পোলাওর চাল ২ কাপ
  4. রসুন বাটা ১ চা চামচ
  5. মুগ ডাল ১/২ কাপ
  6. মসুর ডাল ১/২ কাপ
  7. পেয়াজ বাটা ১ টেবিল চামচ
  8. ধনে বাটা ১ চা চামচ
  9. এলাচ ২ টি
  10. পানি ৬ কাপ
  11. দারুচিনি ২-৩ টি
  12. লং ২-৩ টি
  13. লবণ পরিমাণমতো
প্রণালীঃ
  1. চাল ও ডাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
  2. মাংসে তেল ছাড়া বাকী সব উপকরণ মাখাতে হবে।
  3. হাড়িতে তেল গরম করে মশলা মাখানো মাংস দিয়ে দিন।
  4. ভালমতো কষানো হলে ১ কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দিন।
  5. মশলা থেকে মাংস তুলে অন্য পাত্রে রাখুন। মশলায় পানি ঝরানো চাল ও ডাল কষিয়ে ৬ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে।
  6. পানি শুকিয়ে আসলে কাচা মরিচ ও মাংস দিয়ে নেড়ে দমে রাখুন। হয়ে গেলে সালাদ ও আচার দিয়ে পরিবেশন করুন।