About

Kacci biriyani

কাচ্চি বিরিয়ানি

যা লাগবেঃ খাসির মাংস- ২ কেজি,
আলু- ১/২ কেজি,
পোলাও চাল- ১ কেজি,
আলু বোখারা- ১০টি,
পিঁয়াজ কুচি- ২ কাপ,
আদা বাটা- দেড় টেবিল চামচ,
জিরা- ১ চা চামচ,
রসুন বাটা- ১ টেবিল চামচ,
টক দই- ১ কাপ,
মরিচ গুঁড়া- দেড় টেবিল চামচ,
কেওড়া- ১ টেবিল চামচ,
লবণ-প্রয়োজন মতো,
পোস্তা বাটা- ১ টেবিল চামচ,
ঘি- ১/২ কাপ,
তেল- ১ কাপ,
মাওয়া- ১/৪ কাপ,
কাঁচামরিচ- ১২/১৪টি,
গোলাপ পাপড়ি- ২ চা চামচ,
জয়ফল ও জয়ত্রী বাটা- ১/২ চা চামচ করে।
যেভাবে করবেনঃ
মাংসের সঙ্গে দই, বাটা মশলা, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে ৩-৪ ঘণ্টা ম্যারিনেট করুন। আলু কেটে ভেজে ,পিঁয়াজ বেরেস্তা করে রাখুন। পোলাও অর্ধেক সিদ্ধ করার পর মাখানো মাংস রান্না করে নিন। অন্য একটি পাত্রে একটু ঘি মেখে পর্যায়ক্রমে পোলাও, বেরেস্তা, ভাজা আলু, রান্না মাংস ও সব মসলা দিয়ে ২/৩ স্তরে বিরিয়ানি সাজিয়ে রান্না করুন। বাটিতে ২ টেবিল চামচ ঘি দিয়ে এক টুকরা জ্বলন্ত কয়লা বাটিতে দিয়ে বিরিয়ানির উপরে বসিয়ে বিরিয়ানির পাত্রের ঢাকনা দিয়ে দিন। ১/২ কাপ ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে ঢাকনার মুখ ভালো করে বন্ধ করে ঢাকনার উপরে চাইলে এক হাঁড়ি গরম পানি রেখে দিন। এভাবে বিরিয়ানি দমে ১ ঘণ্টা রান্না করুন।

Nut biriyani

উপকরণ : ২টি ছোট বেগুন, বাসমতি চাল আধা কেজি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচানো এক কাপ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, ভেজিটেবল অয়েল ৪ টেবিল চামচ, কাজু বাদাম ও কিশমিশ ১ কাপে করে, ১টি লাল ক্যাপসিকাম (বিচি ফেলে টুকরো করা), ধনে গুঁড়া ও জিরা গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, টকদই আধা কাপ, সবজির স্টক দেড় কাপ, মাখন ২ টেবিল চামচ, লবণ, কালো গোলমরিচ গুঁড়া, ধনেপাতা, ডিম ২টি (সেদ্ধ করা)।
প্রণালী: বেগুন ধুয়ে টুকরো করে কেটে লবণ মাখিয়ে রাখুন। বাসমতি চাল ৪০ মিনিট ভিজিয়ে রাখুন। কুচানো পেঁয়াজ পাত্রে তেল দিয়ে বাদামি করে ভাজুন। কাজু বাদাম ও কিশমিশ ভাজুন। এবার টুকরো বেগুন এবং মরিচ তেলে দিয়ে ৪-৫ মিনিট ভাজুন। তারপর পেপার টাওয়েল দিয়ে চেপে আলগা তেল ঝরিয়ে ফেলুন। ১ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ বাটা দিন। সোনালি হয়ে এলে আগুনের আঁচ কমিয়ে দই দিন। কিছুক্ষণ রান্না করে এর সঙ্গে সবজির স্টক, ক্যাপসিকাম এবং বেগুন মেশান, লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। অন্য একটা পাত্রে অল্প পানি দিয়ে বাসমতি চালগুলো হাফ সেদ্ধ করে নিন। সেদ্ধ চালের ওপরে একটা গর্তের মতো করে এর ভেতরে ভাজা পেঁয়াজ, বাদাম, কিশমিশ, সবজি এবং মাখন দিন। ভালো করে ফয়েল পেপারে মুড়িয়ে ওভেনে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করুন। বিরিয়ানি হয়ে এলে ডিম সেদ্ধ এবং ধনেপাতা সাজিয়ে পরিবেশন করুন।

Kashmiri biriyani

উপকরণ: হাড়ছাড়া মাংসের টুকরা ৩ কাপ, চাল ৫ কাপ, মাঝারি সাইজের চিংড়ি মাছ ১ কাপ, গাজর টুকরা ১ কাপ, লবঙ্গ ৪টা, তেজপাতা ২টা, কেওড়া ২ টেঃ চামচ, গোলাপজল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮-১০টা, গরম পানি ৮ কাপ, কাজুবাদাম আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেস্তাবাদাম আধা কাপ, তেল বা বাটার অয়েল দেড় কাপ, আদাবাটা ১ টেঃ চামচ, রসুনবাটা ১ চা চামচ, জিরাবাটা ১ চা চামচ, পেঁয়াজবাটা ১ টেঃ চামচ, টক দই ১ কাপ।
প্রণালী: মাংসের টুকরা, ১ চা চামচ আদাবাটা, আধা চা চামচ রসুনবাটা, সিকি কাপ টক দই ও লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা বাদ দিয়ে ২ টেঃ চামচ টমেটোর সসসহ অল্প পানিতে সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। সব সবজি লবণ দিয়ে আদা সেদ্ধ করতে হবে। চাল ধুয়ে পানি ঝরাতে হবে। ৪ টেঃ চামচ বাটার অয়েল গরম করে কিসমিস ও কাজুবাদাম ভেজে নিতে হবে। আলু ভেজে নিতে হবে। বাকি বাটার অয়েল গরম করে পেঁয়াজ ভেজে কিছুটা উঠিয়ে রেখে সব বাটা মসলা কষিয়ে মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে চাল দিয়ে ভাজতে হবে। এ সময় গরম মসলা ও তেজপাতা দিতে হবে। দুধ দিয়ে চার-পাঁচ মিনিট ভেজে পানি দিতে হবে। এরপর লবণ ও আলু দিতে হবে। পানি কমে এলে দই, চিনি, স্বাদ লবণ দিয়ে মটরশুঁটি ও বাকি উপকরণ দিয়ে ২৫-৩০ মিনিট দমে দিতে হবে। সার্ভিং ডিশে ঢেলে পেঁয়াজ, কিসমিস, কাজুবাদাম, পেস্তাবাদাম দিয়ে পরিবেশন করতে হবে।

Naranaji pilau

উপকরণ
  1. চিনিগুঁড়া চাল : ১ কেজি
  2. পিঁয়াজ কুচি : ২০০ গ্রাম
  3. আদা ও রসুনের পেস্ট : ৫০ গ্রাম
  4. দুধ : ২৫০ গ্রাম
  5. চিনি : ৫০ গ্রাম
  6. লবণ : প্রয়োজন মতো
  7. গরম মসলা : ২০ গ্রাম
  8. মরিচের গুঁড়া : ১০০ গ্রাম
  9. আম : ১ কেজি
  10. কিশমিশ : ১০০ গ্রাম
  11. কমলার রস : ১ লিটার
  12. জাফরান : ১ গ্রাম
  13. ঘি : ২৫০ গ্রাম
  14. ভাজা পিঁয়াজ : ১০০ গ্রাম
প্রস্তুত প্রণালি
  1. প্রথমে চাল ভালো করে ধুয়ে পানি নিংড়ে নিতে হবে।
  2. এরপর একটি গরম পাত্রে ঘি ঢেলে দিন।
  3. এবার এতে গরম মসলা ও পিঁয়াজ কুচি মিশিয়ে দিন।
  4. এরপর এতে চাল ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  5. এবার এতে আদা এবং রসুনের পেস্ট মিশিয়ে নিন।
  6. একটি পাত্রে দুধ, কমলার রস, লবণ এবং চিনি মিশিয়ে নিন
  7. এবং ভালো করে সিদ্ধ করুন।
  8. দুধ সিদ্ধ করা হয়ে গেলে রাইসের সঙ্গে মিশিয়ে দিন।
  9. এবার এতে আম, কিশমিশ, মরিচের গুঁড়া এবং জাফরান দিন।
  10. এরপর ভালো করে ঢেকে রাইস সিদ্ধ করে নিন।
  11. রান্না হয়ে গেলে একটি ডিশের মধ্যে রাইস ঢেলে নিন।
  12. ভাজা পিঁয়াজগুলো রাইসের ওপর ছড়িয়ে দিন এবং পরিবেশন করুন।

The Pilau

উপকরণঃ সেদ্ধ মুরগির মাংস (হাড় ছাড়া) ১ কাপ, আধা সেদ্ধ ভাত (পোলাওর চালের) ৪ কাপ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গাজর কুচি ২ টেবিল চামচ, ফুলকপি কুচি ২ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, ১টি ডিমের অমলেট কুচি, ঘি বা তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালীঃ ফ্রাই প্যানে ঘি বা তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন ও আদা কুচি দিয়ে ভাজুন। মুরগির মাংস দিয়ে সয়াসস, গাজর কুচি ও ফুলকপি দিয়ে নাড়াচাড়া করুন। অর্ধসেদ্ধ ভাত দিয়ে তাতে লবণ দিন। ডিমের অমলেট কুচি দিয়ে সালাদের সঙ্গে পরিবেশন।